এস এম মোজতাহীদ প্লাবন, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: শাকিল বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জনবাণী’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: আবু ইসহাক অনিক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনার কক্ষে ভিসি অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোকন বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফটোগ্রাফার শ্রাবণ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক সবুজ পত্রিকার আলাওল করিম ফয়সাল, অর্থ সম্পাদক হিসেবে সাম্প্রতিক দেশকালের হৃদয় আহমেদ।
এছাড়া দফতর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সময়ের কণ্ঠস্বরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: সাইফুল ইসলাম (অনিরুদ্ধ সাজ্জাদ)। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশের মাহমুদা আক্তার নাঈমা ও একুশে সংবাদের মুসতারিন রহমান স্নিগ্ধা।
নবগঠিত কমিটির সভাপতি মো: শাকিল বাবু বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠন আরো গতিশীলতা লাভ করবে এবং নতুন উদ্যমে কাজ করবে বলে আশাবাদী। সাংবাদিক ফোরাম সবসময় সত্য ও ন্যায়ের পথে চলেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি। নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
সাধারণ সম্পাদক মো: আবু ইসহাক অনিক বলেন, ‘এ ক্যাম্পাসে সাংবাদিকদের প্রয়োজনে সবসময়ই পাশে থেকেছি। সম্মানজনক এ পেশায় শিক্ষার্থী হিসেবে নিজের দক্ষতায় যুক্ত হয়েছি। সংগঠনকে গতিশীল করা এবং শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে নৈতিকতার সাথে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চাই।’
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়।





