পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষার সুষ্ঠু প্রসারে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে তার নির্বাচনী ইশতেহারে শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেয়। সেই ধারাবাহিকতায় সারাদেশে শিক্ষার সুষ্ঠু প্রসারে এই সরকার অঙ্গীকারবদ্ধ।’








