জুলাই-আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
শনিবার (১৯ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া-মাহফিলের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘জুলাইয়ে শহীদের যেই ত্যাগ তা কোনো কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের শহীদদের কবরের আজাব মাফ করে দেন এবং আহতদের সুস্থতা দান করেন।’
এছাড়া দোয়া মহফিলে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক, যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরণ, মোহাম্মদ মেহেদি হাসান, মসিউর রহমান রোজেনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








