শিক্ষাঙ্গন

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ · নয়া দিগন্ত

প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, "গাজায় নিরীহ মানুষের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া।"

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৯ মার্চ) জোহরের নামাজের পর ক্যাম্পাসে অনুষ্ঠিত মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা ইসরাইলের বিরুদ্ধে নানা শ্লোগানে মুখরিত করে তোলেন ক্যাম্পাস।

বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ইসরাইল ইজ অ্যা জেনোসাইড স্টেট’, ‘লং লিভ ফিলিস্তিন’, ‘অকুপেশন ইজ এ ক্রাইম’ এমন স্লোগানে ইসরাইলের হামলার প্রতিবাদ জানান।

প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, "গাজায় নিরীহ মানুষের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া।"

পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী হাসান রহমান বলেন, ‘মানবতার চরম লঙ্ঘন করে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে, তাদের জীবন শুরুর আগেই শেষ করে দেয়া হচ্ছে। মুসলিম উম্মাহ যদি এখনই ঐক্যবদ্ধ না হয়, তবে ভবিষ্যতে আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’

উল্লেখ্য, মিছিল শেষে সমবেতে মোনাজাতে গাজাবাসীর জন্য দোয়া-মোনাজাতে অংশ নেন শিক্ষার্থীরা। গত ১৯ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল। তবে ১৯ মার্চ সেই চুক্তি ভঙ্গ করে তারা গাজার নিরীহ মানুষের ওপর হামলা চালায়। এতে অন্তত ৪০৪ জন ফিলিস্তিনি নিহত হন।