ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত, আহত ও শোকসন্তপ্ত পরিবারের জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিএনপির চৌকট কুয়ালালামপুর শাখা এর আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, বিএনপি নেতা তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, ড. এস এম রহমান তনু, কাজী সালাহউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার, যুবদল নেতা মো: জসিম উদ্দিন, বিএনপি নেতা মো: মিজানুর রহমান, মো: আলী হোসেন, জাহাঙ্গীর আলম ও মিন্টু সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌকট শাখা বিএনপির সহ-সভাপতি মো: জাহাঙ্গীর সরদার।

বিজ্ঞপ্তি