কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি জাফর আলমকে হত্যাসহ সাতটি মামলায় ১৮দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (১৮ জুন) তাকে আদালতে হাজির করা হলে আদালত এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া আদালতের এপিপি মাইনুউদ্দীন। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে চকরিয়া আদালতে হাজির করা হয়।

এ সময় সড়কে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ জাতীয় সংবাদ নির্বাচনে তাকে আওয়ামী লীগের প্রার্থী করা না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।