চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যুর মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে না রাজী ২০ এপ্রিল।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফের আদালতে বাদি পক্ষের না রাজী দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার বাদি সালমান শাহর মা লন্ডনে থাকায় তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে উপরোক্ত মর্মে তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, গত বছর ২৫ ফেব্রুয়ারি মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার নিজ বাসায় তার শয়নকক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।