যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের নির্দেশনার উপর প্রণয়ন করা খসড়া প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ থেকে বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত ল’ রিভিউ কমিটির ২০২১ সালের দ্বিতীয় সভায় এ পর্যালোচনা করা হয়।
কমিটির আহবায়ক বেগম ছুমিয়া খানম, যুগ্মসচিব (এলএস) এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ল’ রিভিউ কমিটির প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের নির্দেশনার উপর প্রণয়নকৃত খসড়া প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এম এ কামাল বিল্লাহ, জাকিউর রহমান ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস








