নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের ঐতিহাসিক ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ দখল ও তাণ্ডব চালানোর ঘটনায় কেবল রাজনৈতিক বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণই যথেষ্ট নয়, বরং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক বিশেষ বার্তায় তিনি এ দাবি জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, ‘রাতের অন্ধকারে রাড্ডা কিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদপে নিতে শুরু করেছে। কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদপে যথেষ্ট নয়। কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদপে নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদপে দেখতে চায়। একই সঙ্গে তিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালন করতে হবে।’
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে শতাধিক দুর্বৃত্ত এক্সকাভেটর, বুলডোজার ও ট্রাক নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা কিনিকটির একটি পাকা ও তিনটি আধা-পাকা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেয় এবং কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও মালামাল লুটপাট করে। পরবর্তীতে সে জমিতে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়।
পল্লবী-মিরপুর এলাকার সাধারণ ও নিম্ন-আয়ের মানুষ, বিশেষ করে মা ও শিশুদের প্রায় পাঁচ দশক ধরে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান ও পরিবার পরিকল্পনা পরামর্শ দিয়ে আসছিল এ সেবাধর্মী বেসরকারি প্রতিষ্ঠানটি।
এ হামলার ঘটনায় রাড্ডা কিনিক কর্তৃপরে প থেকে শাহ আলী থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ ও আদালতের মাধ্যমে মূল অভিযুক্তদের বেশ কয়েকজন ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। অভিযানে দায়িত্ব পালনে গাফিলতি ও অবহেলার প্রমাণ পাওয়ায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎণিকভাবে প্রত্যাহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অন্য দিকে, এ দখলের পেছনে নাম আসায় বিএনপির সংরতি নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ থেকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়। দলীয় নির্দেশে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপি তাদের ঢাকা মহানগর উত্তরের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।





