অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে দেশে আবারো ভারতীয় কর্তৃত্ব¡বাদ প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ছাত্র-জনতার বিপ্লবকে বিপদগামী করার জন্য দিল্লির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে এই সরকার যেন বিপদগামী না হয়। এজন্য আমরা তার সমালোচনা করব। কিন্তু এটিও মনে রাখতে হবে যে এ সরকার ব্যর্থ হলে দেশে আবারো ভারতীয় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও একটি পুতুল সরকারের মাধ্যমে ভারত এ দেশকে করায়ত্ত করে রেখেছিল। ছাত্র-জনতা জীবন দিয়ে শেখ হাসিনাকে পরাজিত করেছে। এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। শহীদ আবরার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল, আমাদের তা অব্যাহত রাখতে হবে। এজন্য ব্যক্তিগতভাবে আমাদের সোশ্যাল মিডিয়ায় ইন্টেলেকচ্যুয়াল যুদ্ধ চালিয়ে যেতে হবে। বিপ্লবের দুই মাস হয়নি এর মধ্যেই আমরা শেখ হাসিনার দুঃশাসনকে ভুলতে বসেছি। আমাদের এই দুঃশাসনের কথা জাতিকে ভুলতে দেয়া যাবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে ইবির সমন্বয়ক এস এম সুইটের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক অধ্যাপক ড. মেজর আব্দুল ওয়াহাব মিনার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে ফের ভারতীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হবে : মাহমুদুর রহমান
অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে দেশে আবারো ভারতীয় কর্তৃত্ব¡বাদ প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)...





