আওয়ামী ফ্যাসিস্টদের প্রতিবিপ্লবের প্রথম শহীদ আবুল কাসেম উল্লেখ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, ফ্যাসিবাদ গত ১৫ বছর পুলিশকে জনগণের বিপক্ষে ব্যবহার করেছে। আমরা অঙ্গীকার করছি, যারা জনগণের কাজ করবে পুলিশ তাদেরই পাশে থাকবে। কখনো যদি ফ্যাসিবাদ মাথাচাড়া দেয় জনগণকে সাথে নিয়ে পুলিশ তা রুখে দেবে। গতকাল বেলা সাড়ে ১১টায় গাজীপুর রাজবাড়ী মাঠে শহীদ আবুল কাসেমের নামাজে জানাজা-পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানাজা পরিচালনা করেন হেফাজতে ইসলামের গাজীপুর জেলার যুগ্ম সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান। দ্বিতীয় দফা জানাজা শেষে লাশ গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিণ কলমেশ্বরে শহীদ আবুল কাসেমের বাড়িতে নেয়া হয় এবং সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কাসেমের জানাজায় বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, পুলিশ বিভাগ, জেলা প্রশাসনের কর্মকর্তারা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শত শত মানুষ অংশ নেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আবুল কাসেমের লাশ বহনকারী অ্যাম্বুলেন্স রাজবাড়ী মাঠে এসে পৌঁছালে তাকে এক নজর দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায়।
জানাজা শুরুর আগে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির মো: হোসেন আলী, গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের আমির সালাহ উদ্দিন আইউবী, ফ্যাসিবাদবিরোধী তৃণমূল মঞ্চের কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাশেদ, কেন্দ্রীয় সদস্য ইমতিয়াজ আহমেদ তানভীর, নয়ন দেওয়ান, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির আহমেদ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক গণমাধ্যমবিষয়ক সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন, গাছা থানা জামায়াতের আমির নিয়াজ উদ্দিন, ইসলামী ছাত্রশিবির জেলা কমিটির সভাপতি রেজাউল করিম, ছাত্র অধিকারের নেতা ফরিদুজ্জামান জাহিদ প্রমুখ।
এ দিকে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন তার বক্তব্যে শহীদ আবুল কাসেমের একমাত্র ছোট বোনের লেখাপড়া ও বিয়ের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।
মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো: হোসেন আলী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে।
প্রসঙ্গত, ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ সহচর সাবেক দুর্নীতিবাজ মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে গত শুক্রবার রাতে হামলা ঠেকানোর কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় আহত আবুল কাসেম (২০) চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
আবুল কাসেমের জানাজায় জিএমপি কমিশনার
ফ্যাসিবাদ মাথাচাড়া দিলে পুলিশ রুখে দিতে প্রস্তুত
আওয়ামী ফ্যাসিস্টদের প্রতিবিপ্লবের প্রথম শহীদ আবুল কাসেম উল্লেখ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, ফ্যাসিবাদ গত ১৫ বছর পুলিশকে জনগণের...





