এবারই প্রথম শবেবরাতের রজনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের মুসল্লিরা আজ রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে একসাথে পবিত্র শবেবরাত পালন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশ থেকে মুসল্লিরা ময়দানে জড়ো হচ্ছেন। পবিত্র ও মর্যাদাপূর্ণ আজকের (শুক্রবার) রজনীতে ইজতেমার তৃতীয় পর্বের সূচনা হওয়ায় মুসল্লিদের মধ্যে বাড়তি এক আবেগ কাজ করছে। ঢাকা ও গাজীপুরের আশপাশের লাখো মুসল্লি মাগরিবের নামাজ থেকে ইজতেমার ময়দানে অবস্থান করবেন। বিশ্ব ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের নিজামুদ্দিন বা মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীরা। আজ শুক্রবার বাদ ফজর থেকে ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার বাদ আসর থেকেই পাকিস্তানের মাওলানা হারুন কোরাইশির আম বয়ানে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বেলা দেড়টায় জুমার জামাত নির্ধারণ করা হয়েছে। সাদপন্থীদের বাংলাদেশের শীর্ষ মুরব্বি ওয়াসিফুল ইসলাম এতে ইমামতি করবেন বলে জানা গেছে। তাদের মিডিয়া সমন্বয়ক মো: সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দিকে ইজতেমায় একসাথে পবিত্র শবেবরাতে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কুরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন হবেন ধর্মপ্রাণ মুসলমানরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে তারা।
ইজতেমায় কোনো ডেভিল পেলে ধরিয়ে দিন : জিএমপি কমিশনার
নিরাপত্তার চাদরে ডাকা বিশ্ব ইজতেমায় কোনো ডেভিল এলে ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন জিএমপির কমিশনার ড. নাজমুল করিম খান। গতকাল দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের ২ নম্বর গেটের ভেতরে বিদেশী খিত্তায় স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। জিএমপি কমিশনার বলেন, কাল থেকে শুরু হচ্ছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। আগের মতোই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বিশ্ব ইজতেমা ময়দান। কোনো দুষ্কৃতকারী যদি ইজতেমায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, কোনো ডেভিল যদি পান তাহলে ধরিয়ে দেবেন। কমিশনার বলেন, সাদপন্থীদের এবারের ইজতেমায় ৭ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, সার্ভিল্যান্স টিম, রুপটফ, ৩৫টি বাইনোকুলার, ২০টি চেকপোস্ট ও ৩৫টি মোবাইল টিম কাজ করছে। হকার উচ্ছেদের জন্য পুলিশ-ম্যাজিস্ট্রেট কাজ করছেন।
এ সময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: জাহিদুল হাসান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এ এন এম নাসিরুদ্দিনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইজতেমার আয়োজক সাদপন্থীদের পক্ষে শীর্ষ মুরব্বি ড. রেজাউল করিম, রেজা আরিফ, সফিকুর রহমান, হাজী মনির ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েমও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই দফায় শূরায়ি নেজামের (জুবায়েরপন্থী) ইজতেমা সম্পন্ন হয়। এখন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী মুসল্লিরা অংশ নিচ্ছেন। আগামী বছর থেকে তারা (সাদপন্থী) টঙ্গীর ময়দানে আর ইজতেমা করবেন না সরকারের পক্ষ থেকে এমন শর্ত দেয়া হয়। বৃহস্পতিবার বাদ আসর প্রাথমিকভাবে ইজতেমা শুরু হলেও কাল বাদ ফজর আনুষ্ঠানিকভাবে শুরু হবে সাদপন্থীদের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা।
তৃতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু
আজ বিশ্ব ইজতেমা ময়দানে শবেবরাত পালন করবেন লাখো মুসল্লি
এবারই প্রথম শবেবরাতের রজনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের মুসল্লিরা আজ রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে একসাথে পবিত্র শবেবরাত পালন করবেন বলে আয়োজকরা...





