সাংবাদিক আরিফুল নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন, আরডিসি মো: নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা, সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলামসহ ৩৫-৪০ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে এজাহার দাখিল করেছে সাংবাদিক আরিফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সদর থানায় তার পক্ষে এজাহার দাখিল করেন বাংলা ট্রিবিউনের ক্রাইম রিপোর্টার নুরুজ্জামান লাবু। এজাহার গ্রহণ করেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান।
জানা গেছে, গত ১৪ মার্চ রাত সোয়া ১২টায় অভিযুক্ত ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক আরিফুলের বাড়িতে ভাঙচুর চালিয়ে মারধর করে তাকে তুলে নিয়ে আসে। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে এনকাউন্টারের চেষ্টা চালায়। পরে জেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে নির্যাতন করে মাদকের মামলা দিয়ে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে জেলে পাঠায়। নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার চেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে তার পক্ষে এ এজাহার দাখিল করেন নুরুজ্জামান।
এ ব্যাপারে সাংবাদিক আরিফুল ইসলাম জানান, আমি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আমার প্রতিনিধির মাধ্যমে কুড়িগ্রাম সদর থানায় এজাহার জমা দিয়েছি। সঠিক তদন্ত সাপেক্ষে আমাকে নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি।
সাংবাদিক নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামে সাবেক ডিসির বিরুদ্ধে মামলা
সাংবাদিক আরিফুল নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন, আরডিসি মো: নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা, সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলামসহ ৩৫-৪০...





