কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ওসি মামুন অর-রশীদ।
পুলিশ জানায়, ছবিল উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ছবিল উদ্দিন পাখিউড়া এলাকার মুসা আলীর ছেলে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বিজিবি কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জামাল হোসেন জানান, সীমান্তে একজনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে বিএসএফের গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন কী না তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে ওপারের সীমান্তে দায়িত্বরত বিএসএফ ছবিলকে লক্ষ্য করে গুলি ছোড়লে তার পেটে গুলিবিদ্ধ হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ...





