ঢাকা বিশ^বিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মো: জাকারিয়া আইন পেশায় নিয়োজিত হয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়। পরে রাজনীতিতে সক্রিয় হয়ে মানুষ ও দেশের সেবায় ব্রত হওয়ার স্বপ্ন তার। পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ বদরপুর গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। জাকারিয়া জানান উচ্চ শিক্ষিতা মায়ের অনুপ্রেরণায় তার এ সাফল্যের মূল শক্তি বলে মনে করেন তিনি। তার বাবা শহিদুল ইসলাম সেলিম ঢাকার গাজীপুরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। আর মা কাজী তাহেরা পারভীন জাকিয়া বরিশালের বাখেরগঞ্জের দুধলমৌ গ্রামের দুধলমৌ ফয়েজ হুসাইন ফাজিল মাদরাসার সহকারী মৌলভী। তিনি ঢাকা ইডেন মহিলা কলেজ থেকে ইসলাম শিক্ষায় অনার্স-মাস্টার্স পাস করেছেন। দুই পুত্রসন্তানের মধ্যে জাকারিয়া বড় এবং ছোট মো: জারির হোসেন দারুণ নাজাত কামিল মাদরাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।
তাহেরা পারভীন জানান, ছোট বেলা থেকেই লেখাপড়ায় বেশ মনোযোগী জাকারিয়া। ২০১১ সালে পার্শ¦বর্তী দক্ষিণ বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদরাসায়। পরে ২০১২-১৪ সালে কুরআন হেফজ করে হাফেজ হন। ২০১৬ সালে নবম শ্রেণীতে ভর্তি হন ঢাকার ডেমরা এলাকার দারুণ নাজাত কামিল মাদরাসায়। সেখান থেকে ২০১৮ সালে ঢাকা মাদরাসা বোর্ডের অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ও ২০২০ সালে মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষায় ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেন। সে নিয়মিত ৮ থেকে ১০ ঘণ্টা লেখাপড়া করত।
এ সাফল্যে তার স্কুলের এবং মাদরাসার শিক্ষকসহ এলাকাবাসী অনেক খুশি। তার স্কুলশিক্ষক নজরুল ইসলাম বলেন জাকারিয়া আমাদের মুখ উজ্জ্বল করেছে। আমরা তার আরো উন্নতি কামনা করি। জাকারিয়া অত্যন্ত ভদ্র, বিনয়ী ও মানুষের প্রতি সহানুভূতিশীল। তার এ সাফল্যে আমরাও গর্বিত। জাকারিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে এটা আমাদের জন্য খুবই সুখের।
ঢাবির খ ইউনিটে প্রথম
জাকারিয়া আইন পেশায় যুক্ত হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চান
ঢাকা বিশ^বিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মো: জাকারিয়া আইন পেশায় নিয়োজিত হয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়। পরে রাজনীতিতে সক্রিয় হয়ে মানুষ...





