নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামে কৃষক মফি শেখ (২৮) হত্যা মামলায় প্রতিবেশী জামিনুর রহমান মোল্যাকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া জামিনুরের ছোট ভাই সাদ্দাম হোসেন শুভ (২৭), তার মামা সাহিদ মোল্যা (৪২) ও নানা সাত্তার মোল্যাকে (৫৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং প্রত্যককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এদের সবার বাড়ি ভবানীপুর গ্রামে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো: মশিয়ার রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ জুলাই দুপুরে নড়াইলের ভবানীপুর গ্রামের মফি শেখ তার ৯ বছরের শিশুপুত্রকে নিয়ে স্কুল থেকে উপবৃত্তির টাকা তুলে বাড়িতে ফিরছিলেন। পথে মাথাভাঙ্গা ব্রিজের ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশী মফি শেখকে হত্যা করে দণ্ডপ্রাপ্ত আসামিরা। জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে মফিকে হত্যা করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করেন নিহতের স্ত্রী রেকসোনা খাতুন। ছয় আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামিনুরের মা আবেনুর খাতুন (৫০) ও মামা সাখায়েত হোসেনকে (২৬) খালাস দেয়া হয়েছে।
নিহতের স্ত্রী রেকসোনা খাতুন ও ভাই সরোয়ার শেখ বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। আশা করছি দ্রুত রায় কার্যকর হবে। এ দিকে রায় শুনে আসামি পক্ষের লোকজন কান্নায় ভেঙে পড়েন।
মফি শেখ হত্যাকাণ্ডের সময় শিশুপুত্র মিঠু তার সাথেই ছিলেন। বাবাকে নির্মমভাবে হত্যা করায় ভেঙে পড়ে মিঠু। মফির স্ত্রী বর্তমানে দুই সন্তান নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছেন।
নড়াইলে কৃষক হত্যায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড
ছোট ভাইসহ ৩ জনের যাবজ্জীবন
নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামে কৃষক মফি শেখ (২৮) হত্যা মামলায় প্রতিবেশী জামিনুর রহমান মোল্যাকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ...





