রাঙ্গামাটির বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নের দু’কিলো নামক স্থানে অস্ত্রধারী দুইপক্ষের গোলাগুলিতে পাহাড়ের দুই আঞ্চলিক গ্রুপের দুইজন নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের দু’কিলো নামক স্থানে এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের জানং চাকমা (৩৮) এবং জেএসএস মূল গ্রুপের মণিময় চাকমা (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন মো: মনু নামের এক যুবক। তার পায়ে দু’টি গুলি লাগে। তাকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপকারী ইউনিয়নের দু’কিলো এলাকায় বসে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা দোকানে চা পান করছিলেন। এ সময় অস্ত্রধারী এক পক্ষের সদস্যরা এসে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের দুইজন ঘটনাস্থলে নিহত হন। আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যায়।
বাঘাইছড়িতে দুইপক্ষের গোলাগুলিতে নিহত ২
রাঙ্গামাটির বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নের দু’কিলো নামক স্থানে অস্ত্রধারী দুইপক্ষের গোলাগুলিতে পাহাড়ের দুই আঞ্চলিক গ্রুপের দুইজন নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের...





