কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে থাকা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারবাহী ট্রাকটি ২৯ ঘণ্টায়ও সরানো সম্ভব হয়নি। এতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কুষ্টিয়া অংশে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় এবং ঈশ্বরদী অংশের লালন শাহ সেতু পর্যন্ত যানজট তৈরি হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সিলিন্ডারবাহী ট্রাকটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে মিরপুর উপজেলার খাদিমপুর এলাকায় আড়াআড়িভাবে মহাসড়কে পড়ে যায়। এতে দক্ষিণ ও উত্তরবঙ্গের ৩২ জেলার যাতায়াতকারী মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় প্রশাসন ক্রেনের সাহায্যে ট্রাকটি উদ্ধারের চেষ্টা শুরু করে। পরে তারা ব্যর্থ হলে বেলা ৩টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দেয়া হয়। রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান বন্ধ রয়েছে বলে জানা গেছে। সরেজমিন দেখা যায়, সিলিন্ডারবাহী ট্রাকটি মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে আছে। সেখানে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ সদস্যদের দেখা গেছে। ঘটনার পর থেকে ওই সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ আছে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় ধৈর্য হারিয়ে ফেলেছেন চালকরা। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কুষ্টিয়া অংশে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় এবং ঈশ্বরদী অংশের লালন শাহ সেতু পর্যন্ত যানজট তৈরি হয়েছে। এদিকে মহাসড়ক বন্ধ থাকায় মিরপুর উপজেলার বিভিন্ন বিকল্প ছোট রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। এতে ওই এলাকার সরু সড়কগুলোতেও যানবাহনের চাপ বেড়ে গেছে। কোথাও কোথাও যানজটের পাশাপাশি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বাগেরহাটের মংলা বন্দর থেকে বড় সিলিন্ডারবাহী ১০ চাকার একটি ট্রাক প্রায় ১৭ টন এলপিজি নিয়ে নাটোর যাচ্ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর বহলবাড়িয়া এলাকায় ভাঙাচোরা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। আড়াআড়িভাবে পড়ে থাকায় উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকে গ্যাসভর্তি ভারী সিলিন্ডার থাকায় সেটি স্থানীয়ভাবে সরানো সম্ভব হচ্ছে না। রোববার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম পাবনার জেলা প্রশাসকের সাথে কথা বলেন। এরপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে একটি দল ঘটনাস্থলে আসে। গ্যাসভর্তি সিলিন্ডার সরানোর ক্ষেত্রে বিস্ফোরণ ঘটতে পারে, এমন ঝুঁকির কথা জানিয়ে তারা সেখান থেকে চলে যান। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, স্থানীয়ভাবে ট্রাক সরানোর চেষ্টা করা হয়েছিল। তবে ওই পদ্ধতিতে ট্রাক উদ্ধার করা যায়নি। ঈশ্বরদী ও যশোরে যোগাযোগ করে বড় ক্রেন আনার উদ্যোগ নেয়া হয়েছে। আশা করা যাচ্ছে রাতের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকটি এখনো সরানো যায়নি
কুষ্টিয়ার সড়কের ১৫ কিলোমিটার যানজট
কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে থাকা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারবাহী ট্রাকটি ২৯ ঘণ্টায়ও সরানো সম্ভব হয়নি। এতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কুষ্টিয়া অংশে অন্তত ১৫ কিলোমিটার...





