কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে লিটন বিশ্বাস (৩২) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, লিটন বিশ্বাসের নেতৃত্বে একদল মাদক চোরাকারবারি ভারত থেকে মাদক পাচার করছিলেন। এ সময় ১৫১-৬ (এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারতের নদীয়ার হোগলবাড়িয়া থানার মেঘনা সীমান্তে মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে লিটন বিশ্বাস নিহত হলে অপর চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে বিএসএফ লিটন বিশ্বাসের লাশ উদ্ধার করে হোগলবেড়িয়া থানায় সোপর্দ করে। প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার বলেছেন, বিএসএফের গুলিতে লিটন নামে একজন নিহত হয়েছেন। লাশ ফেরতের বিষয়ে বিজিবির কাছে বিএসএফ কোনো পত্র দেয়নি বলে তিনি উল্লেখ করেন।
দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে লিটন বিশ্বাস (৩২) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের...





