গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় দিনল কমপ্লেক্স ভবনে গতকাল সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ৭ তলা ভবনের ৪র্থ তলায় অ্যাপারেলস প্লাস লিঃ কারখানার কাটিং সেকশন পুড়ে যায়। দমকল বাহিনী ব্যবস্থা গ্রহণের ফলে অল্পের জন্য ভবনের অন্যান্য ফ্লোর রক্ষা পায়। অগ্নিকাণ্ডে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভবন কর্তৃপক্ষ দাবি করছেন।
কারখানার মানবস¤পদ কর্মকর্তা মো: আব্দুর রহমান জানান, কারখানার নিরাপত্তা রক্ষীরা গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় কারখানার প্রতিটি ফ্লোরের গেট খুলে দিচ্ছিলেন। এ সময় চতুর্থ তলায় কাটিং সেকশন থেকে ধোঁয়া বের হতে দেখে তারা দমকল বাহিনীতে খবর দেন। ততক্ষণে দাউ দাউ করে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে পুরো চতুর্থ তলা ভস্মীভূত হলেও অন্যান্য ফ্লোর অল্পের জন্য রক্ষা পায়।
বুধবার বিকেলে এ ব্যাপারে দিনল কমপ্লেক্স ভবনের ম্যানেজার শওকত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কারখানার কর্মকর্তারা ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধিদের সাথে ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছেন। তবে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন। কারখানাটি চালুর আগে সকাল বেলা আগুনের সূত্রপাত হওয়ায় তারা আগুনের কারণ বলতে পারছেন না।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, আগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা সকাল ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এবং টঙ্গী, জয়দেবপুর ও গাজীপুর স্টেশনের মোট ৫টি ইউনিট টানা প্রায় পৌনে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।
গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় দিনল কমপ্লেক্স ভবনে গতকাল সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ৭ তলা ভবনের ৪র্থ তলায় অ্যাপারেলস প্লাস লিঃ কারখানার কাটিং সেকশন...





