ভারতের উত্তরপ্রদেশের বারেলিতে বাড়ির তিনতলার ছাদ থেকে বাবা-মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে চার মাসের এক শিশুকে ফেলে হত্যা করেছে বানর।
জানা গেছে, শিশুটির বাবার নাম নির্দেশ উপাধ্যায় (২৫)। বারেলির ঢুঙ্কা গ্রামের বাসিন্দা তিনি। নির্দেশ উপাধ্যায় গত শুক্রবার সন্ধ্যাবেলায় স্ত্রী ও চার মাসের ছেলেকে নিয়ে ছাদে ঘুরছিলেন। এ সময় একদল বানর ছাদে এসে চড়াও হয়। বানরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন শিশুটির বাবা-মা। বানরগুলো নির্দেশকে ঘিরে ধরে। বাচ্চাটিকে কোলে নিয়ে সিঁড়ির দিকে দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। এনডিটিভি।