স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীকে সব পরামর্শ দিয়ে থাকেন। তার পরামর্শ শতভাগ কাজে লেগেছে। আপনারা চোখ বন্ধ করে যদি ভাবেন তাহলে দেখবেন ১৫ বছর আগে আপনারা কী ছিলেন আর আজকে কোথায় এসেছেন। সেটা যদি চিন্তা করেন তাহলে আর কাউকে কিছু বলতে হবে না। সবাই মনে করবেন আমরা একটা অবস্থান থেকে বেহেশতের বাগানে প্রবেশ করেছি। আর সেই জায়গাটিতে পরিপূর্ণভাবে যাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী একক নেতৃত্ব দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাসী না, আমরা কোনো পেশিশক্তির প্রতিবন্ধকতাতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের শক্তি। জনগণ আমাদের সঙ্গে আছে। কে কি বলল এগুলোতে কোনো কাজ হবে না। বন্ধুদেশ আমাদের পাশে যেমন ছিল, তেমনি অনেক দেশ আমাদের ডুবিয়ে দেয়ার জন্যও চেষ্টা করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি কুলাঙ্গারদের একজন রয়েছে এই চান্দিনার। আমরা তাকে ধরার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি।
সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা কোনোক্রমেই আধুনিক শেষ পৃষ্ঠার পর
টেকনোলজির অপব্যবহার করবেন না। সে জন্য আমাদের আইন রয়েছে, যারা অপব্যবহার করবেন তাদের আইনের মুখোমুখী হতেই হবে। আপনারা কেউ ভুয়া নিউজ দেবেন না, উদ্দেশ্যমূলক কোনো প্রচারণা আপনারা করবেন না। অসত্য নিউজ কেউ ফেসবুকে প্রচার করবে না। আপনাদের বিবেকে যেটা বলে সেটাই চর্চা করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালে বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবেন, তখন অনেকেই হাসছিলেন। আজকে তার সুফল আমরা পাচ্ছি। আমরা ডিজিটালাইজড হয়েছি বলে সারা পৃথিবীতে একটা অবস্থান নিয়েছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হবে, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সিটিজেন প্রয়োজন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বক্সী। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মু: আসাদুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, থানার ওসি মো: সাহাবুদ্দীন খান প্রমুখ।
আমরা বেহেশতের বাগানে প্রবেশ করেছি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীকে সব পরামর্শ দিয়ে থাকেন। তার পরামর্শ শতভাগ কাজে লেগেছে। আপনারা চোখ...





