কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে ধরা পড়া ১০ কেজি ১৫০ গ্রাম ওজনের রুই মাছ বিক্রি হয়েছে ১৩ হাজার ১৯৫ টাকায়। গত শুক্রবার বিকেলে ব্রহ্মপুত্র নদের গফরগাঁও এলাকায় জেলেদের জালে ওই রুই মাছটি ধরা পরে। এরপর সন্ধ্যার দিকে নিকটবর্তী হোসেনপুর উপজেলার জামাইল বাজারে আনা হয়। সেখানে বিভিন্ন দরদামের পর এক ব্যবসায়ী প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা দরে মোট ১৩ হাজার ১৯৫ টাকায় মাছটি ক্রয় করে নিয়ে যান। ব্যবসায়ী মো: গোলাপ মিয়া জানান, ব্রহ্মপুত্র নদের একদম তরতাজা পছন্দের রুই মাছটি পেয়ে তিনি একটু বেশি দামেই ক্রয় করেন।
হোসেনপুরে ব্রহ্মপুত্রের ১০ কেজির রুই ১৩ হাজার টাকায় বিক্রি
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে ধরা পড়া ১০ কেজি ১৫০ গ্রাম ওজনের রুই মাছ বিক্রি হয়েছে ১৩ হাজার ১৯৫ টাকায়। গত শুক্রবার বিকেলে ব্রহ্মপুত্র নদের গফরগাঁও...





