শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসির অন্যতম প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএমে) প্রয়োজনীয় এলএনজি গ্যাসের অভাবে টানা সাত দিন বন্ধ থাকার পর আবারো কাগজ উৎপাদন শুরু হয়েছে। গতকাল কারখানায় সাত মেট্রিক টন কাগজ উৎপাদন করা হয়েছে বলে মিলের ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে।
মিল সূত্র জানায়, ঘূর্ণিঝড় ‘মোখা’কে কেন্দ্র করে মহেশখালীর ভাসমান দু’টি এলএনজি টার্মিনাল নিরাপদে সরিয়ে নেয়ায় গত ১৪ মে এলএনজি গ্যাস কেপিএমে সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এক সপ্তাহ গ্যাসের অভাবে মিলে উৎপাদন বন্ধ থাকায় কয়েক লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। মিলের প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো: আবদুল্লাহ আল মাহমুদ বলেন, এলএনজি গ্যাস সরবরাহ পেয়ে গত রোববার সন্ধ্যা থেকে মিলের উৎপাদন চালু হয়েছে। মিল একবার বন্ধ হলে ফের সচল করতে সময় লাগে।
কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনিসুজ্জামান বলেন, মিলের উৎপাদন চালু হওয়ায় শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে আবারো প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
কর্ণফুলী পেপার মিলে উৎপাদন শুরু
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসির অন্যতম প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএমে) প্রয়োজনীয় এলএনজি গ্যাসের অভাবে টানা সাত দিন বন্ধ থাকার পর আবারো কাগজ উৎপাদন শুরু...





