রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কাজলা গেটে পণ্যবাহী ট্রাকে আগুন দেয়ার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার পরিদর্শক মো: রুহুল আমিন। গত মঙ্গলবার বিকেলে মতিহার থানার এসআই মো: জাকারিয়া মাসুদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী মো: সোহান (৩৫), যুগ্ম-আহ্বায়ক মো: সাকিলুর রহমান সোহাগ (২৮), বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো: তরিকুল ইসলাম (৩১), কর্মী মো: তিমেল (২২) ও আশরাফুল ইসলাম (পরিচয় জানা যায়নি)।
১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইন এর ধারা ১৫(৩) অনুযায়ী মামলার বিবরণীতে বলা হয়েছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার চেষ্টা এবং যানবাহনে আগুন দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœসহ সরকারের প্রতি বিরূপ প্রভাব ও জনগণের মধ্যে ভীতি সৃষ্টি, মানুষের জান-মাল ও সরকারি সম্পত্তির বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করার অপরাধ।
এ বিষয়ে মামলার প্রধান আসামি সুলতান আহমেদ রাহী বলেন, ট্রাক পুড়ানো, গাড়িতে হামলা এসব সন্ত্রাসী কার্যকলাপ ফ্যাসিস্ট আওয়ামী লীগের চরিত্র। পুলিশ ও দলীয় নেতা-কর্মী দ্বারা বাসে আগুন দিয়ে গণতন্ত্রকামী মানুষদের নামে মিথ্যা মামলায় দিয়ে জেল খাটাচ্ছে।
এ বিষয়ে মতিহার থানার পরিদর্শক মো: রুহুল আমিন বলেন, ‘আমাদের থানার এক এসআই বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
পণ্যবাহী ট্রাকে আগুন
রাবি ছাত্রদল আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কাজলা গেটে পণ্যবাহী ট্রাকে আগুন দেয়ার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান...





