খুলনার কয়রায় সরকারি পুকুর থেকে সাগর সাহা (৩০) নামে ইউনিলিভার কোম্পানির এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুরের ইজারাদার মোশারফ হোসেনের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। জানা গেছে, নিহত সাগর সাহা পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের শঙ্কর সাহার ছেলে। কিভাবে, কে বা কারা সাগরকে হত্যা করছে, এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। কয়রা থানার ওসি মো: মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি।