জাতীয়

ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময়

ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময়

কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকগুলোতে পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং বৈশ্বিক পরিসরে অভিন্ন উদ্বেগের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৪:০৬ পিএম

মেডিক্যাল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহবান ডা. জুবাইদা রহমানের

মেডিক্যাল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহবান ডা. জুবাইদা রহমানের

ডা. জুবাইদা রহমান বলেন, সরকারি চিকিৎসকদের অনুপাতও অত্যন্ত কম হওয়ায় চিকিৎসা ব্যয় এখনো দারিদ্র্যের অন্যতম কারণ হয়ে রয়েছে। শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীরা দেশসেবার অঙ্গীকার নিয়ে এগিয়ে এলে ভবিষ্যতে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৩:৫৬ পিএম

কাপ্তাই লেকে অভিযান চালিয়ে ৪ নৌকাসহ ২০ হাজার বর্গফুট জাল জব্দ

কাপ্তাই লেকে অভিযান চালিয়ে ৪ নৌকাসহ ২০ হাজার বর্গফুট জাল জব্দ

বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো: জসিম উদ্দিন বলেন, গতকাল বুধবার দিবাগত রাত ২টা থেকে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি বাজার ও বহলতলী বাজারসংলগ্ন কাপ্তাই লেকে অভিযান পরিচালনা করে চারটি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৩:০৩ পিএম

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে নারী পাচার, মূলহোতা গ্রেফতার

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে নারী পাচার, মূলহোতা গ্রেফতার

২০২৫ সালের আগস্টে ভুক্তভোগীকে কম্বোডিয়ায় পাঠানো হলে সেখানে পৌঁছানোর পর চক্রের সদস্যরা তার পাসপোর্ট ও অর্থ নিয়ে নেয়। পরে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর করে অনিচ্ছাকৃত কাজ করানো হয় এবং তার উপার্জিত অর্থ আত্মসাৎ করা হয়।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ২:৫৭ পিএম

হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই

হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীরা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। এ জন্য প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ২:৫৩ পিএম

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে অনলাইন মনিটরিংয়ের আওতায় আসছে ইটিপি ব্যবস্থা

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে অনলাইন মনিটরিংয়ের আওতায় আসছে ইটিপি ব্যবস্থা

পরিবেশ অধিদফতরের তথ্য মতে, পরিবেশ সংরক্ষণ বিধিমালা যুগোপযোগী করে পরিবেশ সংরক্ষণ বিধিমালা-২০২৩ প্রণয়ন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবেশ অধিদফতর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৬৬৫ (সর্বশেষ সংশোধিত ২০১০)-এর অধীন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ প্রণয়ন করা হয়েছে।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ২:৪৭ পিএম

ডিএমপি’র সিআইএমএস ফরম পূরণে জনসচেতনতা র‌্যালি অনুষ্ঠিত

ডিএমপি’র সিআইএমএস ফরম পূরণে জনসচেতনতা র‌্যালি অনুষ্ঠিত

ডিএমপি জানায়, নাগরিক তথ্যভাণ্ডার সমৃদ্ধ করতে জনসচেতনতা বৃদ্ধি ও ব্যাপক জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ২১ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত ‘সিআইএমএস ফরম পূরণ সপ্তাহ’ পালন করা হচ্ছে।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ২:২২ পিএম

জলবায়ু বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় বাংলাদেশ পাচ্ছে সাড়ে ১২ লাখ ইউরো

জলবায়ু বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় বাংলাদেশ পাচ্ছে সাড়ে ১২ লাখ ইউরো

চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে তিন বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ২৫ মিলিয়ন ইউরো (প্রায় সাড়ে ১২ লাখ ইউরো)। প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ে গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।

অর্থনীতি

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১:৩৭ পিএম

বাংলাদেশকে বিনিয়োগের প্রধান গন্তব্য করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে বিনিয়োগের প্রধান গন্তব্য করার আহ্বান প্রধানমন্ত্রীর

‘এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬’-এ বাংলাদেশকে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের প্রধান গন্তব্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১:৩৪ পিএম

সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে সিদ্ধান্ত : ইসি মাছউদ

সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে সিদ্ধান্ত : ইসি মাছউদ

দল থেকে বহিষ্কারের কারণে সংসদ সদস্য পদ বাতিলের সুযোগ নেই, সংসদের চিঠি পেলেই গাজী নজরুলের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১:২২ পিএম

৯৯৯-এ কল : লিফট থেকে মা-শিশুসহ ২ জন উদ্ধার

৯৯৯-এ কল : লিফট থেকে মা-শিশুসহ ২ জন উদ্ধার

সংবাদ পাওয়ার পর মুন্সিগঞ্জ সদর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করে। স্বল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১১ পিএম

কামরাঙ্গীরচরে ২ শ্রমিকের মারামারি থামাতে গিয়ে আরেক শ্রমিক নিহত

কামরাঙ্গীরচরে ২ শ্রমিকের মারামারি থামাতে গিয়ে আরেক শ্রমিক নিহত

মারামারি বন্ধ করে কাজ করতে বলায় দুই শ্রমিক ক্ষিপ্ত হয়ে সাকিবকে মেরে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের পাসপোর্টের তথ্য সংশোধন ও পুনঃইস্যুর বিশেষ সুযোগের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে সরকার।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌ-বাহিনীতে যোগদান করেন। ১৯৮৯ সালে তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌ-বাহিনীতে বিশেষ কৃতিত্বের সাথে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে উচ্চতর শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তিনি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম

ডিএমপি’র অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার

ডিএমপি’র অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হলেন ডা: নুরুল ইসলাম

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হলেন ডা: নুরুল ইসলাম

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) ডা: মো: নুরুল ইসলামকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। এতদিন তিনি স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জাতীয়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৮ এএম

সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা কমানোর অনুমোদন

সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা কমানোর অনুমোদন

‘এ সিদ্ধান্ত জরুরি সংগ্রহ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে, প্রয়োজনীয় কাঁচামালের পর্যাপ্ত মজুত বজায় রাখতে এবং সার উৎপাদনে কোনো ধরনের ব্যাঘাত রোধ করতে সহায়তা করবে; যার ফলে দেশের কৃষি খাতের প্রয়োজনে সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।’

জাতীয়

বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৮ পিএম

৪৯তম বিশেষ বিসিএসে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

৪৯তম বিশেষ বিসিএসে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

মৌখিক পরীক্ষার বোর্ডে ওই দুই প্রার্থী স্নাতক (সম্মান) পরীক্ষার সনদপত্র দেখাতে ব্যর্থ হন। কমিশনের নবম বিশেষ সভার সিদ্ধান্তের আলোকে তাদের ফল ও সাময়িক মনোনয়ন বাতিল করা হয়েছে।

জাতীয়

বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৯ পিএম

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে : মাহদী আমিন

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে : মাহদী আমিন

‘সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে শিল্পখাত ও অ্যাকাডেমিয়ার মধ্যে সমন্বয় জোরদার হবে। এর মূল উদ্দেশ্য হলো প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের দেশ ও বিদেশের কর্মসংস্থানের উপযোগী করে তোলা।’

জাতীয়

বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

‘স্বাস্থ্যকর্মীরা একটি বিশেষ বক্স নিয়ে বাড়ি বাড়ি যাবেন এবং রক্তচাপ, ওজন, ডায়াবেটিস, লিপিড প্রোফাইল পরীক্ষার পাশাপাশি ঘরে বসেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার সুবিধা দেবেন।’

জাতীয়

বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০০ পিএম