জাতীয়

দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

‘মো: সাইদুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে।’

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৮:১৫ পিএম

হজযাত্রীদের ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

হজযাত্রীদের ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন দুই শতাংশ নির্ধারণ করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে হজের খরচ বাড়বে। এ কারণে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ২০২৬ সালের হজের মতো এক শতাংশ বহাল রাখার অনুরোধ করেন ধর্মমন্ত্রী।

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৮:০১ পিএম

মালয়েশিয়ার শ্রমবাজারে জালিয়াতি : ৪৯ রিক্রুটিং অ্যাজেন্সির লাইসেন্স বাতিল

মালয়েশিয়ার শ্রমবাজারে জালিয়াতি : ৪৯ রিক্রুটিং অ্যাজেন্সির লাইসেন্স বাতিল

‘রিক্রুটিং অ্যাজেন্সিগুলোর অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের শর্ত অনুযায়ী– প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট সব আইন ও বিধি-বিধান প্রতিপালনের বাধ্যবাধকতা রয়েছে।’

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৭:৪৫ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ বাংলাদেশের

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ বাংলাদেশের

‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে আমরা ভারতের কাছে চিঠি পাঠিয়েছি। এছাড়া ভারতে পালিয়ে যাওয়া অন্যদের প্রত্যাবর্তনের জন্যও পৃথক পৃথক চিঠি পাঠানো হয়েছে।’

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৭:২৭ পিএম

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে

স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে

‘দীর্ঘ সময় ছদ্মনামে পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে থাকা এ আসামিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতারের পর বর্তমান সেনা আইনেই (মিলিটারি অ্যাক্ট) বিচারের লক্ষ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।’

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৬:৩৯ পিএম

মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

‘রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ করা হবে।’

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৬:০৪ পিএম

ডিসি অফিসের তালাবদ্ধ গেট খুলে দেয়ার দাবি ঢাকা আইনজীবী সমিতির

ডিসি অফিসের তালাবদ্ধ গেট খুলে দেয়ার দাবি ঢাকা আইনজীবী সমিতির

‘এ সিদ্ধান্তের কারণে প্রবীণ, অসুস্থ এবং হাঁটু ও কোমর ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত বিজ্ঞ আইনজীবী ও বিচারপ্রার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। বর্তমানে বিকল্প পথ হিসেবে মেইন রাস্তার পাশ দিয়ে যে রাস্তা তৈরি করা হয়েছে, সেখানে সিঁড়ি বেয়ে ওঠানামা করতে বয়োবৃদ্ধ ও অসুস্থ মানুষদের কষ্ট হচ্ছে।’

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫:৪১ পিএম

জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার কার্যালয়ের চিকিৎসক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনায় এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে আজ একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান।

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫:১২ পিএম

সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার

তিনি বলেন, ওপার থেকে ছিটকে আসা গোলাগুলি ও মাদকের অনুপ্রবেশ রুখতে সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ জারি রেখেছে। ভারতের সাথে সীমানা ব্যবস্থাপনার ধরন ও মিয়ানমার সীমান্তের কৌশলগত চ্যালেঞ্জ সম্পূর্ণ ভিন্ন বিধায় মিয়ানমার সীমান্তকে নিশ্ছিদ্র করা এই মুহূর্তে সবচেয়ে জরুরি বলে তিনি উল্লেখ করেন।

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫:০৫ পিএম

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩,৪১৩ মামলায় আইনি সহায়তা

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩,৪১৩ মামলায় আইনি সহায়তা

প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজর ৪১৩ মামলায়, ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৬১ হাজার ৪২২ মামলায় ও ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলে ৪ হাজার ৬৪৫ মামলায় সরকারি খরচায় আইনি সহায়তা দেয়া হয়েছে।

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫:০২ পিএম

২০২৭ সালে হজ কার্যক্রমের জন্য প্রথম পর্যায়ে অনুমতি পেল ৩৫৭ অ্যাজেন্সি

২০২৭ সালে হজ কার্যক্রমের জন্য প্রথম পর্যায়ে অনুমতি পেল ৩৫৭ অ্যাজেন্সি

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। চলতি সপ্তাহের মধ্যেই হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪:৫৪ পিএম

লিগ্যাল এইডে এডিআর’র নিস্পত্তিকৃত মামলায় উপকারভোগী ৪ লাখ ১৩ হাজার

লিগ্যাল এইডে এডিআর’র নিস্পত্তিকৃত মামলায় উপকারভোগী ৪ লাখ ১৩ হাজার

প্রতিবেদনটিতে বলা হয়, এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য উদ্যোগ (প্রি ও পোস্ট-কেইস) নেয়া হয়েছে মোট ২ লাখ ৩৯ হাজার ৪২৬ মামলায়। এর মধ্যে নিস্পত্তি হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৪১ টি মামলা। এডিআর-এর মাধ্যমে নিস্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৪ লাখ ১৩ হাজার ৩৭ জন।

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪:৪৪ পিএম

লিগ্যাল এইড-এ ৫ লাখ ৮৪ হাজার ৪৫৯ জনকে আইনি পরামর্শ সেবা

লিগ্যাল এইড-এ ৫ লাখ ৮৪ হাজার ৪৫৯ জনকে আইনি পরামর্শ সেবা

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ২৮৩ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ৩ লাখ ২৮ হাজার ২৫৭ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২২ হাজার ২১৬ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে।

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪:৪০ পিএম

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে

আমিনুল হক চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে

শুধু বইভিত্তিক পড়াশোনার ওপর নির্ভর না করে শিক্ষাকে আনন্দময় করে তুলতে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও নৈতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে পড়াশোনা ভয়ের বিষয় না হয়ে আনন্দের বিষয় হয়ে উঠবে।

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪:২৬ পিএম

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪:০৮ পিএম

সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে

প্রতিরক্ষা উপদেষ্টা সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, গবেষণার সাফল্য শুধু প্রতিবেদন বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। কার্যকর গবেষণাকে পেটেন্ট, ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং দেশীয় পণ্যে রূপান্তর করতে হবে। এতে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে, বৈদেশিক নির্ভরতা কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ৩:৩৯ পিএম

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষার আহবান ফখরুলের

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষার আহবান ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কাজে আসছে না। তবে দেশীয় রাসায়নিক ব্যবহার করে যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে, সেটি সম্ভাবনাময়।

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ২:৪৮ পিএম

রিজেন্টের সাহেদ ফের গ্রেফতার

রিজেন্টের সাহেদ ফের গ্রেফতার

আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ইসিবি চত্বর থেকে ফের গ্রেফতার করেছে পুলিশ।

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ২:০৭ পিএম

চট্টগ্রামে যেসব কারণে বাড়ছে পাহাড়ধসের ঝুঁকি ও প্রাণহানি

চট্টগ্রামে যেসব কারণে বাড়ছে পাহাড়ধসের ঝুঁকি ও প্রাণহানি

চট্টগ্রামের ক্ষয়িষ্ণু বালুময় মাটির গঠন, অনিয়ন্ত্রিত পাহাড় কাটা এবং জলবায়ু পরিবর্তনের ফলে টানা অতিবৃষ্টির কারণে প্রতিবছর ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটছে।

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ১:৫১ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো: রাশেদ খাঁন, এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

জাতীয়

সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৫৯ পিএম