জাতীয়

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকারের

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকারের

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এবং বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় তেলের কৌশলগত মজুত সক্ষমতা ২০২৭ সালের মধ্যে ৬০ দিন থেকে ৯০ দিনে উন্নীত করার অংশ হিসেবে নতুন ডিপো নির্মাণ ও সরকারি-বেসরকারি ট্যাংক ভাড়ার বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার।

জাতীয়

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১:০৪ পিএম

রাজধানীতে কম্বোডিয়া মানব পাচার চক্রের মূল হোতা গ্রেফতার

রাজধানীতে কম্বোডিয়া মানব পাচার চক্রের মূল হোতা গ্রেফতার

সিটিটিসি সূত্রে জানা গেছে, গ্রেফতার মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানায় দায়ের করা মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক তদন্তে তাকে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে।

জাতীয়

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪৮৭

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪৮৭

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

জাতীয়

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম

জুলাই গণহত্যার বিচার, সনদ বাস্তবায়নের দাবি ছাত্রশিবিরের

জুলাই গণহত্যার বিচার, সনদ বাস্তবায়নের দাবি ছাত্রশিবিরের

নূরুল ইসলাম অভিযোগ করেন, তৎকালীন সরকার ও তার সহযোগীরা গোপনে বহু লাশ দাফন করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

জাতীয়

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৫ এএম

প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন

গত ১৪ জুলাই এক সংক্ষিপ্ত সরকারি সফরে তিনি কাতারের রাজধানী দোহায় যান। কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে এই সফর করেন তিনি।

জাতীয়

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম

ইট ভাটায় কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না : পরিবেশমন্ত্রী

ইট ভাটায় কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না : পরিবেশমন্ত্রী

‘ইটের বিকল্প এখনো পুরোপুরি তৈরি হয়নি। তাই ইট ভাটা বন্ধ না করে, কীভাবে ইট ভাটা থেকে সৃষ্ট দূষণ কমানো যায়, সেদিকে দৃষ্টি দিতে হবে। নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূষণ কমাতে হবে।’

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪১ পিএম

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

‘২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা ও জনপ্রত্যাশিত গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব দেশের সর্বস্তরের জনগণের।’

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৯ পিএম

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

‘এই সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। সংসদের কার্যক্রম যত ইতিবাচক ও কার্যকর হবে, ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে।’

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৫ পিএম

তিন বছরে ৪ হাজার ৮টি বাল্যবিবাহ বন্ধ হয়েছে : সমাজকল্যাণমন্ত্রী

তিন বছরে ৪ হাজার ৮টি বাল্যবিবাহ বন্ধ হয়েছে : সমাজকল্যাণমন্ত্রী

‘বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা, ২০১৮ এবং বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) প্রণয়ন করা হয়েছে। এসবের আলোকে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৯:৫৩ পিএম

২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত

২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, আইন প্রণয়ন ও দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। প্রায় এক মাসব্যাপী এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর টানা ১৪ কার্যদিবসে প্রায় ৪৯ ঘণ্টা আলোচনা করেন ৩১৬ জন সংসদ সদস্য।

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৯:৩০ পিএম

ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা

ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা

কর্তৃপক্ষ বিদেশী বিনিয়োগকারী ও বিশেষজ্ঞদের জন্য ভিসা ও ওয়ার্ক পারমিটের সুপারিশ, বিনিয়োগ চুক্তি সম্পাদনে সহায়তা, শিল্প জমি বরাদ্দ তদারকি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অব্যবহৃত শিল্প সম্পদের কৌশলগত ব্যবহার বা বিক্রির বিষয়ে সরকারকে পরামর্শ দেয়ার ক্ষমতাও পাবে।

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৯:২৯ পিএম

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরো ৫ মেগাওয়াট বিদ্যুৎ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরো ৫ মেগাওয়াট বিদ্যুৎ

‘জ্বালানি উৎসের বহুমুখীকরণ নিশ্চিত করতে আমরা সারাদেশে আরো বেশি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের কাজ এগিয়ে নিচ্ছি, যাতে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায়।’

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৯:২৯ পিএম

‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে ৯ কোটি কর্মসংস্থানের লক্ষ্য

‘রাষ্ট্র যদি তার নাগরিকদের দায় মেটাতে ব্যর্থ হয়, তবে জনগণ এবং রাষ্ট্র উভয়ই দুর্বল হয়ে পড়ে। তাই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড কিংবা ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের জন্য দেয়া বিশেষ কার্ডের মতো সুযোগ-সুবিধাগুলো জনগণের প্রতি রাষ্ট্রের কোনো করুণা বা দয়া নয়, বরং এটি রাষ্ট্রের পরম দায়িত্ব। এই দায়িত্ব পালনের অংশ হিসেবেই ভবিষ্যতে আলাদা আলাদা সব কার্ডের সমন্বয়ে এই সর্বজনীন বা ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে নাগরিকরা একক পরিচয় ও কার্ডে সব সরকারি সুযোগ-সুবিধা লাভ করবেন।’

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৯:১৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত

গত ৭ জুন বাজেট অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১১ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৮:৪৩ পিএম

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি কেবল একটি পরীক্ষা নয়, বরং এটি আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এ কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতার সাথে পরীক্ষা পরিচালনায় সচেষ্ট রয়েছে।’

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৮:৩৫ পিএম

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

পরে তৎক্ষণাৎ কোস্টগার্ড স্টেশন ভাসানচর ও অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া একটি উদ্ধার অভিযান পরিচালনা করে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্ট থেকে পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল হওয়া বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৮:২৫ পিএম

সংসদ সচিবালয় মসজিদে কাতারের সাবেক আমিরের জন্য দোয়া

সংসদ সচিবালয় মসজিদে কাতারের সাবেক আমিরের জন্য দোয়া

মিলাদ মাহফিলে সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৮:১৭ পিএম

ফ্যাসিবাদ মোকাবেলায় সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে

সংসদে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ মোকাবেলায় সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে

‘সরকার পরিচালানায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে মতভেদ থাকবে, বিরোধ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সেই ঐক্য ধরে রাখতে হবে।’

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৭:৫০ পিএম

পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে ব্যাপক পদক্ষেপ নিয়েছে সরকার

পাটমন্ত্রী পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে ব্যাপক পদক্ষেপ নিয়েছে সরকার

‘পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এসব উদ্যোগ বাস্তবায়নে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৭:৩৪ পিএম

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদারে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে : দুর্যোগ প্রতিমন্ত্রী

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদারে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে : দুর্যোগ প্রতিমন্ত্রী

টেকটোনিক প্লেটসংক্রান্ত ঝুঁকি সম্পর্কে সরকার অবগত রয়েছে। এ বিষয়ে সম্প্রতি দেশের বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফল্ট লাইনের আশপাশের অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

জাতীয়

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৭:০৪ পিএম