জাতীয়

সড়কমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক

সড়কমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক

নৌ-পরিবহন মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার জাহাজ পুনর্ব্যবহার শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হংকং আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে দেশের ৪২টি জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডের মধ্যে ২৭টি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং অবশিষ্ট ইয়ার্ডগুলোকে পর্যায়ক্রমে ওই মানদণ্ডে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে।

জাতীয়

শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ৩:০৯ পিএম

বন্যাদুর্গত চট্টগ্রাম পরিদর্শনে ডা. শফিকুর রহমান

বন্যাদুর্গত চট্টগ্রাম পরিদর্শনে ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে।

জাতীয়

শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২:৪৪ পিএম

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর উদ্ধার ত্রাণ কার্যক্রম অব্যাহত

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর উদ্ধার ত্রাণ কার্যক্রম অব্যাহত

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগের কারণে পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে পাহাড়ধস ও জলাবদ্ধতায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। এসব এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা প্রকৌশল সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির সহায়তায় মাটি ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করছেন।

জাতীয়

শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১:০৯ পিএম

পাঁচ নদীর ৯ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি

পাঁচ নদীর ৯ পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি

প্রতিবেদন অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী, মাতামুহুরী নদীর লামা ও চিরিঙ্গা, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ, মনু নদীর মনু রেলওয়ে ব্রিজ ও মৌলভীবাজার এবং খোয়াই নদীর বল্লা পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জাতীয়

শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার : পাট প্রতিমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার : পাট প্রতিমন্ত্রী

‘দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, আমদানি, মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে নিয়মিত পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হচ্ছে।’

জাতীয়

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৭ পিএম

স্থানীয় নির্বাচনে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ

স্থানীয় নির্বাচনে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ

প্রতিটি সাধারণ ওয়ার্ডের জন্য ওয়ার্ডের সীমানার মধ্যে অন্তত একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। তবে বাস্তবতার নিরিখে প্রয়োজন হলে একাধিক ভোটকেন্দ্র স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

জাতীয়

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৪ পিএম

সারিয়াকান্দি ও ধুনটে নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

সারিয়াকান্দি ও ধুনটে নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

বগুড়া জেলার সারিয়াকান্দি নদীবন্দর এবং বগুড়া-সিরাজগঞ্জ অঞ্চলের ধুনট নদীবন্দরকে আনুষ্ঠানিকভাবে গেজেটভুক্ত করা হয়েছে।

জাতীয়

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম

শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর

শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর

আজ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

জাতীয়

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ৯:৪১ পিএম

কনস্যুলার সেবা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জেদ্দা কনস্যুলেটের

কনস্যুলার সেবা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জেদ্দা কনস্যুলেটের

‘কনস্যুলার সেবা প্রদানের জন্য ভাড়া নেয়া বিভিন্ন স্থানে কিছু সেবাপ্রার্থী অসতর্ক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন। এতে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কনস্যুলেটের কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।’

জাতীয়

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ৯:৩০ পিএম

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল যাচাই-বাছাই শেষে সংসদে প্রতিবেদন দেয়ার সুপারিশ

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল যাচাই-বাছাই শেষে সংসদে প্রতিবেদন দেয়ার সুপারিশ

বৈঠকে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬-এর ওপর বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বিলের ‘জামালপুর’ নামক স্থান উল্লেখের বিধান বিলুপ্ত করে বগুড়া জেলার যেকোনো স্থানে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার বিধান প্রস্তাব করা হয়।

জাতীয়

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ৯:২২ পিএম

বৃক্ষমেলায় প্রধানমন্ত্রীর অন্যরকম একটি দিন

বৃক্ষমেলায় প্রধানমন্ত্রীর অন্যরকম একটি দিন

প্রধানমন্ত্রী কাগজের কলমটি পছন্দ করে সরকারি অফিস-আদালতে ব্যবহৃত প্লাস্টিকের কলমের পরিবর্তে পরিবেশবান্ধব এ কলম ব্যবহারের জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

জাতীয়

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ৮:১৬ পিএম

সরকারি ক্রয়ে লিড টাইম কমানোর নির্দেশ পরিকল্পনামন্ত্রীর

সরকারি ক্রয়ে লিড টাইম কমানোর নির্দেশ পরিকল্পনামন্ত্রীর

পরিকল্পনা মন্ত্রী আমির খসরু বলেন, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেম এবং বিপিপিএ-এর গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগের ফলে সরকারি ক্রয়ে লিড টাইম প্রায় ১০০ দিন থেকে কমে ৫৪ দিনে নেমে এসেছে। যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তবে প্রকল্প বাস্তবায়ন আরো ত্বরান্বিত করতে এই সময়সীমা আরো কমিয়ে আনতে হবে।

জাতীয়

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ৮:১৩ পিএম

সংসদে মদ ও জুয়া নিষিদ্ধের বিল উত্থাপনের পরই প্রত্যাহার

সংসদে মদ ও জুয়া নিষিদ্ধের বিল উত্থাপনের পরই প্রত্যাহার

আইনমন্ত্রী বললেন, বিদ্যমান আইনেই বিষয়টি অন্তর্ভুক্ত

‘যেহেতু প্রস্তাবকারী সংসদ সদস্য আইনমন্ত্রীর অনুরোধে বিল উত্থাপন না করার বিষয়ে সম্মত হয়েছেন, তাই বিলটি ভোটে দেয়ার প্রয়োজন নেই।’

জাতীয়

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ৮:১০ পিএম

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে রিয়াদ এয়ার

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে রিয়াদ এয়ার

‘নতুন এ রুটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে দৈনিক ফ্লাইট পরিচালিত হবে।’

জাতীয়

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ৮:০২ পিএম

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের

সংসদে প্রবাসী কল্যাণ মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের

নতুন শ্রমবাজারে জোর, ইরান যুদ্ধে ১২ বাংলাদেশীর মৃত্যু

জাপান ও দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থান সম্প্রসারণ, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর কূটনৈতিক উদ্যোগ এবং ইউরোপের কয়েকটি দেশে দক্ষ কর্মী পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

জাতীয়

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ৭:৫৪ পিএম

সরোয়ার আলমগীরকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করে গেজেট

চট্টগ্রাম-২ আসন সরোয়ার আলমগীরকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করে গেজেট

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করলেও প্রার্থিতা সংক্রান্ত আইনি জটিলতা থাকায় এতদিন তার গেজেট প্রকাশ আটকে ছিল। অবশেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ সারোয়ার আলমগীরের প্রার্থিতাকে বৈধ বলে রায় দিলে সব আইনি বাধা দূর হয়।

জাতীয়

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ৭:০৪ পিএম