জাতীয়

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

প্রধানমন্ত্রী কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

‘কৃষকের ডিজিটাল ডাটাবেজ ও সরকারি সেবা কৃষকের কাছে সরাসরি পৌঁছে দেয়ার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে সারাদেশে প্রায় দুই কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ৫:১৪ পিএম

কাঁচপুর বাস টার্মিনালে অবকাঠামো উন্নয়ন প্রকল্প নীতিগত অনুমোদন

কাঁচপুর বাস টার্মিনালে অবকাঠামো উন্নয়ন প্রকল্প নীতিগত অনুমোদন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার বিভাগ কাঁচপুর বাস টার্মিনালে যাত্রীসেবামূলক ও পরিচালনাগত সুবিধা বাড়াতে শেড, টিকিট কাউন্টার, টয়লেট, অফিস কক্ষ ও আনুষঙ্গিক অন্যান্য স্থাপনা নির্মাণের প্রস্তাব কমিটিতে উপস্থাপন করে। কমিটি প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়নের সুপারিশ করেছে।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ৪:৫৮ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ, পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ, পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী

ভারী বর্ষণে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের প্রায় ৫০০ মিটার অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় এ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ৪:৫৫ পিএম

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৪৯২ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৪৯২ মামলা

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭৩টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ৯৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫৬টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৮৪টি মামলা হয়েছে। এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১২০টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২২০টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৭টি মামলা হয়েছে।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ৪:৩১ পিএম

হাতিরঝিল লেক থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

হাতিরঝিল লেক থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নাজমুল ইসলাম অভি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লেক থেকে লাশটি উদ্ধার করে।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ৪:২৪ পিএম

অটোরিকশা চালক হত্যা : অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার

অটোরিকশা চালক হত্যা : অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার

ওয়ারী থানা পুলিশ জানায়, গত ২৮ জুন রাত আনুমানিক ৯টার দিকে খিলগাঁও থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন রাত আনুমানিক ৪টার দিকে স্থানীয়দের দেয়া খবরে ওয়ারী থানাধীন নবাবপুর রোড থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই রাত আনুমানিক ১০টায় তিনি মারা যান।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ৪:১৫ পিএম

সেই আব্দুস সালামকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

সেই আব্দুস সালামকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তার সচিবালয়ের কার্যালয়ে যাওয়ার সময় প্রতিদিন আব্দুস সালাম রমনা পুরাতন থানার কাছে বুথের সামনে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকেন। তার এই নীরব শুভেচ্ছা ও ভালোবাসার প্রকাশ একসময় প্রধানমন্ত্রী তারেক রহমানেরও দৃষ্টি গোচর হয়।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ৪:০৩ পিএম

সংসদের অধিবেশন শুরু

সংসদের অধিবেশন শুরু

আজ বুধবার বিকেল ৩টা ৩১ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ৩:৪০ পিএম

দেশীয় অস্ত্র নিয়ে ফলদ-বনজ গাছের চারা কর্তন, জড়িতদের শাস্তির দাবি

দেশীয় অস্ত্র নিয়ে ফলদ-বনজ গাছের চারা কর্তন, জড়িতদের শাস্তির দাবি

নরসিংদীর মাধবদী উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় অবস্থিত পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পে গত ২৬ জুন দুই হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ বিষয়ক জাতীয় সেলের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ৩:৩৯ পিএম

প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করবেন কাল

প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করবেন কাল

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করবেন; আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ও স্মার্ট প্রযুক্তিনির্ভর বন ব্যবস্থাপনার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ৩:২৬ পিএম

তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও যোগাযোগের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ৩:০১ পিএম

সামনে স্থানীয় নির্বাচন, সবার সহযোগিতা কামনা করি

ইসি সানাউল্লাহ সামনে স্থানীয় নির্বাচন, সবার সহযোগিতা কামনা করি

নির্বাচনের পরে যেসব সুপারিশ এসেছে, তা আমরা মূল্যায়ন করছি, যেন এ ধারাবাহিকতা এগিয়ে নিতে পারি। দুই দিনের অংশীজন সংলাপে পাওয়া সুপারিশও আমরা কাজে লাগাব। সামনে স্থানীয় নির্বাচন রয়েছে, সবার সহযোগিতা কামনা করি।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২:৫৯ পিএম

১৬২ সাবেক সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ পদোন্নতি ও সুবিধা

১৬২ সাবেক সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ পদোন্নতি ও সুবিধা

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে তাদের মধ্যে কয়েকজন অবসরকালীন আর্থিক সুবিধা পেতে শুরু করেছেন। অন্যদেরও শিগগিরই এসব সুবিধা দেয়া হবে।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২:৪৭ পিএম

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৩৬ জন গ্রেফতার

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৩৬ জন গ্রেফতার

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২:৩২ পিএম

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিত সহায়তার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বৃষ্টিতে জনজীবন, যোগাযোগ ও পর্যটন ব্যবস্থা ব্যাহত হয়েছে।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২:২৪ পিএম

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো মেননকে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো মেননকে

মামলার এজাহারে বলা হয়, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির নিয়োগ বোর্ড গঠনের ক্ষমতা না থাকলেও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বা তার প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২:১৩ পিএম

পল্লবীতে ককটেল-পেট্রল বোমাসহ যুবক গ্রেফতার

পল্লবীতে ককটেল-পেট্রল বোমাসহ যুবক গ্রেফতার

ওসি বলেন, পূর্বপরিকল্পিতভাবে বিস্ফোরক দ্রব্য দিয়ে ককটেল ও পেট্রল বোমা তৈরি করে একটি মিছিল নিয়ে নাশকতার উদ্দেশ্যে পল্লবী ১২ নম্বর সেকশনে জড়ো হয় একদল ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে বেশির ভাগই পালিয়ে যায়।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১:৪৭ পিএম

যুবদল সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী : মুন্না

যুবদল সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী : মুন্না

মোনায়েম মুন্না জানান, সংগঠনটি সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। বেআইনি, অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যে সারাদেশে প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়েছে।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম

ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্পের পরিচালক হলেন মোরশেদ ইমতিয়াজ

ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্পের পরিচালক হলেন মোরশেদ ইমতিয়াজ

ভূমি নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করতে ৬৩২ কোটি ৬৯ লাখ টাকার অটোমেশন প্রকল্পের পরিচালক হিসেবে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ নিয়োগ পেয়েছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে নিবন্ধন সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম

ডিএমপি’র অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩২, মামলা ৫৪

ডিএমপি’র অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩২, মামলা ৫৪

ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয়

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪১ পিএম