জাতীয়

প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

‘দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুন যে নির্দেশনা দেয়া হয়েছিল, তা নির্দেশক্রমে বাতিল করা হলো।’

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৯:১২ পিএম

গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণ হিসেবে যা বললেন জ্বালানি প্রতিমন্ত্রী

গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণ হিসেবে যা বললেন জ্বালানি প্রতিমন্ত্রী

‘যতগুলো অভিযোগ আমাদের গোচরীভূত হয়েছে, আমরা প্রত্যেকটা ইনডিভিজুয়ালি এড্রেস করেছি। এড্রেস করতে যেয়ে আমরা দেখেছি এর অধিকাংশই আসলে ভুল বোঝাবুঝির কারণে। কারণ গ্রাহক অধিকাংশ ক্ষেত্রে মে মাসের সাথে এপ্রিল মাসের তুলনা করেছে। গত বছরের জুনের সাথে যখন তুলনা করছে, তখন দেখা যাচ্ছে অধিকাংশের সাথে এটা ম্যাচ করছে।’

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৮:৫১ পিএম

সরকারের সাথে সমন্বয় করে স্থানীয় নির্বাচনের তফসিল, লক্ষ্য অক্টোবর

ইসি মাছউদ সরকারের সাথে সমন্বয় করে স্থানীয় নির্বাচনের তফসিল, লক্ষ্য অক্টোবর

‘আমরা অক্টোবরকে সামনে রেখে কাজ করছি। কিন্তু এর অর্থ এই নয় যে, নির্বাচন অক্টোবরে হবেই-এ ধরনের নিশ্চয়তা আমরা দিচ্ছি না। কারণ অনেক বিষয় সরকারের সাথে সমন্বয়ের ওপর নির্ভর করছে। আলোচনা ছাড়া এখনই নির্দিষ্ট সময় ঘোষণা করা সঙ্গত হবে না, যৌক্তিকও হবে না।’

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৮:১৭ পিএম

মহানবী সা:-এর দুশমন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে

তাহাফফুজে খতমে নবুওয়াত মহানবী সা:-এর দুশমন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে

সভায় আরো বলা হয়, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কাদিয়ানীদের ঈমান ও ইসলামবিরোধী তৎপরতা বন্ধ করার কার্যকর ব্যবস্থা নেয়ার পরিবর্তে পুলিশ প্রশাসন মসজিদে অনুষ্ঠিত মুসলমানদের ঈমানী আলোচনাতে বাধা দিয়ে ৯২ ভাগ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট দাবি জানান।

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৭:৫০ পিএম

নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের

নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের

নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত ও আইনগত উদ্যোগ গ্রহণ করেছে।

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৭:২৩ পিএম

ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : চিফ হুইপ

ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : চিফ হুইপ

কেউ অপরাধ করলে অপরাধের ধরন ও গুরুত্ব অনুযায়ী তাকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। শাস্তি বিধানের মূল উদ্দেশ্য হলো, দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা।

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৭:০২ পিএম

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে ফ্যাসিস্ট সরকার : বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে ফ্যাসিস্ট সরকার : বিদ্যুৎমন্ত্রী

আর্থিক অব্যবস্থাপনার কারণে বর্তমান সরকারকে অতিরিক্ত চাপ মোকাবিলা করতে হচ্ছে। পূর্ববর্তী সময়ে সম্পাদিত বিভিন্ন চুক্তির ফলে সরকারকে তুলনামূলক বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। উৎপাদনকারী প্রতিষ্ঠানের বকেয়া বিল পরিশোধে বিলম্ব হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার বিদ্যুতের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৬:৪৮ পিএম

তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেয়ার আমন্ত্রণ

তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেয়ার আমন্ত্রণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৬:১৫ পিএম

গাজীপুর ও টাঙ্গাইলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার

গাজীপুর ও টাঙ্গাইলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার

‘মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমূদিনী পর্যন্ত ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি গ্যাস সঞ্চালন লাইনের টাই-ইন কাজ চলবে। এ কারণে ওই সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৬:১৪ পিএম

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

গণশিক্ষা প্রতিমন্ত্রী বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

‘বর্তমান কারিকুলামকে আরো সহজ, কার্যকর ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে পুনর্বিন্যাস করা হচ্ছে। একইসাথে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন, কর্মদক্ষতা মূল্যায়ন, দায়িত্ব, তদারকি এবং উপজেলা ও জেলা পর্যায়ের প্রশিক্ষণ কাঠামোকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত শিক্ষক নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে।’

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৫:৪২ পিএম

গুলশান লেকের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলশান লেকের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লেক দূষণমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে। এর অংশ হিসেবে যেসব ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে, তা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি।

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৫:৪০ পিএম

ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ

ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ

এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে

‘মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য জাতীয় পরিচয়পত্র সংশোধনের ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ব্যতীত নির্বাচনী প্রশিক্ষণ ইসস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’, ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।’

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৫:১৮ পিএম

পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে

অর্থমন্ত্রী পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে

জাতীয় বাজেটের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার যে বাজেট প্রণয়ন করেছে, তাতে সমাজের প্রতিটি স্তরের মানুষ, এমনকি সাধারণ কারিগর, শিল্পী ও গায়ক-গায়িকাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অন্তর্ভুক্তিমূলক অগ্রযাত্রাকে সফল করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই। নাগরিকদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত করতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৫:০৬ পিএম

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ নিশ্চিত করতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ নিশ্চিত করতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘প্রাণীর চিকিৎসার জন্য মানুষের ভরসার অন্যতম প্রতিষ্ঠান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল। দেশে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি পোষা প্রাণীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ বাস্তবতায় প্রাণিসম্পদ খাতের এ চিকিৎসাসেবাকে আরো সম্প্রসারণ ও আধুনিকায়নের কোনো বিকল্প নেই।’

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৫:০৫ পিএম

রাজধানীতে হানিট্র্যাপের অভিযোগে গ্রেফতার ৫

রাজধানীতে হানিট্র্যাপের অভিযোগে গ্রেফতার ৫

পুলিশ জানায়, একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের একজন ঋণ বিতরণকারী কর্মকর্তা গত ১৫ এপ্রিল ঋণসংক্রান্ত কাজে রাজধানীর রামপুরা থানাধীন দক্ষিণ বনশ্রীর একটি মার্কেটে গেলে এক নারী নিজেকে ঋণগ্রহীতা পরিচয় দিয়ে তার সাথে পরিচিত হন এবং ভুক্তভোগীর ভিজিটিং কার্ড সংগ্রহ করেন। পরে কয়েকদিন মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ওই নারী ভুক্তভোগীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৪:৪৪ পিএম

দিবা পরিচর্যা কেন্দ্র দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক : জুবাইদা রহমান

দিবা পরিচর্যা কেন্দ্র দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক : জুবাইদা রহমান

ডা: জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপনে সহায়তা করছে চাইল্ড কেয়ার। এটি হচ্ছে সততা, নিষ্ঠা, শান্তি, শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা, সহনশীলতা, নিয়মানুবর্তিতা, কৌতূহল, অধ্যবসায় এবং পারস্পরিক সম্মানের ভিত্তি।

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৪:৩৯ পিএম

শহর-গ্রামে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য দূর করতে কাজ করছে সরকার

বিদ্যুৎ প্রতিমন্ত্রী শহর-গ্রামে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য দূর করতে কাজ করছে সরকার

মিরানা মাহরুখ বলেন, সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, তীব্র গরম, চলমান ফুটবল বিশ্বকাপ এবং এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে সারাদেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একইসাথে বাসাবাড়িতে এসি, ফ্যান, রেফ্রিজারেটরসহ বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। গ্রামাঞ্চলেও ফ্রিজ, টেলিভিশন, রাইস কুকার, ব্লেন্ডার ও ইলেকট্রিক কেটলির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৪:১৮ পিএম

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন অর্থনীতি-বান্ধব রাজনীতি : তথ্যমন্ত্রী

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন অর্থনীতি-বান্ধব রাজনীতি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জানিয়েছেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি-বান্ধব রাজনীতি, নীতি সংস্কার ও রফতানি সক্ষমতা বৃদ্ধির সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

জাতীয়

সোমবার, ০৬ জুলাই ২০২৬, ৪:১৬ পিএম