ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে ইফার সর্তকতা
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয়।
তিনি কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন রয়েছেন।
পারিবারিক একটি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়ার পর তাকে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হলে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সাথে স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় এক দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এই সংক্রান্ত একটি ছোট ভিডিও ক্লিপ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নজরে আসে। বিষয়টি তার দৃষ্টিগোচর হওয়া মাত্রই তিনি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আমাদের নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী আমরা হৃদয়ের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি।
জরিপ পরিচালনার শর্তানুযায়ী, বিদ্যালয়ের দৈনন্দিন শিক্ষা কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটানো যাবে না। প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সম্মতির ভিত্তিতে জরিপ চালাতে হবে। এছাড়া, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা জাতীয় ও ধর্মীয় চেতনা পরিপন্থী এমন কোনো কাজ করা যাবে না। মাঠপর্যায়ের প্রাপ্ত তথ্য নিয়ে চূড়ান্ত রিপোর্ট প্রকাশের আগে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে ওয়ার্কশপ করতে হবে।
আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় কর্তব্য পালনরত পিজিআরের কয়েকজন সদস্যও শহীদ হয়েছিলেন। আজকের এই বিশেষ দিনে আমি পিজিআরের সেই সব শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি।
মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদক।
জহির উদ্দিন স্বপন বলেন, এক সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যপরিধি মূলত প্রিন্ট মিডিয়া ও সম্প্রচারমাধ্যমে সীমাবদ্ধ ছিল। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম ও ডিজিটাল ইকোসিস্টেমের বিকাশের ফলে অসংখ্য নতুন মাধ্যম তৈরি হয়েছে, যেগুলোর অনেকগুলোই প্রচলিত আইনের আওতার বাইরে রয়েছে। তাই পরিবর্তিত বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে দেশের আইনি কাঠামোও আধুনিকায়ন করতে হবে।
বাণিজ্য সচিব বলেন, বাজার তদারকির সাথে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানই একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে। এখানে সক্ষমতার ঘাটতির চেয়ে বড় চ্যালেঞ্জ হলো কার্যকর সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা।
প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি কমিটি গঠনের নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনো সঠিকভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটাতে সরকার বদ্ধপরিকর। সরকারের এই লক্ষ্য অর্জনেই বাজেটে স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ দেয়া হয়েছে।’
সরকারি অনুষ্ঠানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্যে ও বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
আগামী ৭ ও ৮ জুলাই নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বক্তব্য রাখবেন।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ড উন্মোচন করেছেন।
রাষ্ট্রপতি বলেন, পিজিআর বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত, সুশৃঙ্খল ও পেশাদার ইউনিট। রাষ্ট্রপতি, সরকারপ্রধান, বিদেশী অতিথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশের মর্যাদার প্রতীক হিসেবে ইউনিটটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫২ জন, লালবাগ বিভাগ ২৩ জন, ওয়ারী বিভাগ ৩২ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৬৮ জন, মিরপুর বিভাগ ৯৫ জন, গুলশান বিভাগ ৫৩ জন ও উত্তরা বিভাগ ১৩৭ জনকে গ্রেফতার করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদের মধ্যে দুইজনকে নিয়মিত মামলায়, পাঁচজনকে পরোয়ানামূলে এবং দুইজনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।