এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের বসার চেয়ার ও ছাউনি দেয়ার নির্দেশ
বোর্ডের আদেশে বলা হয়, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে পরীক্ষার্থীরা ভেতরে ঢোকার পর অভিভাবকেরা দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করেন। বেশির ভাগ কেন্দ্রে শেড বা বসার জায়গা না থাকায় তীব্র রোদ-বৃষ্টির মধ্যে তাদের কষ্ট হয়।




















