সংসদে আইনমন্ত্রী আদালতের ছুটি বাতিল করে রামিসা হত্যার বিচার নজিরবিহীন
আইনমন্ত্রী জানান, মাত্র পাঁচ দিনের মধ্যে তদন্ত শেষ করে ২৪ মে আদালতে চার্জশিট দাখিল করা হয় এবং একই দিন তা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়। বিচার দ্রুত শেষ করতে ১ জুন থেকে শুরু হওয়া নিম্ন আদালতের গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সচল রাখতে প্রধান বিচারপতি বিশেষ সিদ্ধান্ত নেন।




















