জাতীয়

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়-দায়িত্ব নির্ধারণ, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা ও সুপারিশ প্রণয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৮:৫২ পিএম

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক

উখিয়া ক্যাম্পে হাকান ফিদান বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক

তুরস্ক সরকার বাংলাদেশে রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকেই পাশে থেকে তাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। তিনি আশা প্রকাশ করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গা সঙ্কটের একটি স্থায়ী সমাধান হবে এবং রোহিঙ্গারা তাদের সম্মান এবং নাগরিকত্বের মর্যাদা নিয়ে তাদের দেশ মিয়ানমারে ফিরে যাবে।

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৮:৪৫ পিএম

খাল খননের মাধ্যমে প্রান্তিক চাষীদের দুর্দশা দূর করতে চায় সরকার

পানিসম্পদ প্রতিমন্ত্রী খাল খননের মাধ্যমে প্রান্তিক চাষীদের দুর্দশা দূর করতে চায় সরকার

‘খাল খননের মধ্য দিয়ে বিএনপি সরকার প্রান্তিক মানুষের চাষের জমিতে সেচ নিয়ে দুর্দশা ও দুর্দিন দূর করতে চায়। নিয়মিত সেচের মাধ্যমে চাষের ফলে উৎপাদন দ্বিগুণ হবে।’

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৮:১২ পিএম

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের দ্রুত পদক্ষেপ, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রী

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের দ্রুত পদক্ষেপ, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রী

‘অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি দূরপাল্লার বাস ফেরিতে ওঠার উদ্দেশে পন্টুনের দিকে আসছিল। পন্টুনে নামার আগেই সেখানে দায়িত্বরত দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা বাসটি থামিয়ে যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার নির্দেশ দেন।’

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৭:৫৯ পিএম

হজ শেষে দেশে ফিরেছেন ২৯৬৯৪ জন হাজী

হজ শেষে দেশে ফিরেছেন ২৯৬৯৪ জন হাজী

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ট্রাভেল অ্যাজেন্সির মাধ্যমে ২৬ হাজার ৩৬৬ জন হাজী দেশে ফিরেছেন।

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৭:৪০ পিএম

এতিম-পথশিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

এতিম-পথশিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

‘এ লক্ষ্যে সরকারি শিশু পরিবারগুলোকে আধুনিক ও শিশুবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।’

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৭:২৯ পিএম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বিজিবির বড় অভিযান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা।

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৭:০০ পিএম

শনিবার থেকে জাতীয় সংসদ এলাকা ও আশপাশে সমাবেশ-মিছিল নিষিদ্ধ

শনিবার থেকে জাতীয় সংসদ এলাকা ও আশপাশে সমাবেশ-মিছিল নিষিদ্ধ

‘শনিবার রাত ১২টা থেকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ থাকবে।’

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৬:৫৩ পিএম

পুশইন প্রতিরোধে তৎপর কোস্ট গার্ড, সীমান্তে ড্রোন ও আধুনিক প্রযুক্তিতে কড়া নজরদারি

পুশইন প্রতিরোধে তৎপর কোস্ট গার্ড, সীমান্তে ড্রোন ও আধুনিক প্রযুক্তিতে কড়া নজরদারি

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় পুশইনসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্কতা অবস্থান নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৬:৫২ পিএম

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

‘সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।’

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৬:১২ পিএম

জলবায়ু সঙ্কট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

জলবায়ু সঙ্কট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত ‘গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যাল (জিটিসিএফ) ২০২৬’-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৬:০৫ পিএম

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না

ডিএনসিসি প্রশাসক বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না

প্রশাসক বলেন, আমরা যদি আন্তরিকভাবে সচেষ্ট হই এবং যারা পরিবেশ নিয়ে কাজ করেন, তাদের সহযোগিতায় কিছুটা হলেও শব্দ দূষণ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ সম্ভব। আমরা বলছি না একদিনেই এটা শতভাগ শেষ করা সম্ভব, তবে নগরবাসীর সহযোগিতায় আমরা কাজের মাধ্যমে এটা বাস্তবায়নের প্রমাণ করব।

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৫:০২ পিএম

কমিশনারের গমনাগমন সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ ডিএমপির

কমিশনারের গমনাগমন সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ ডিএমপির

ডিএমপি কমিশনারের গাড়িবহরকে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অস্থায়ী প্রতিবন্ধকতা সরিয়ে পার করা হয়েছে সংবাদে উল্লেখ করা হয়েছে। তবে, বাস্তবে বিষয়টি এমন নয়।

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৪:০৮ পিএম

‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে

মুক্তিযুদ্ধমন্ত্রী ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে

মন্ত্রী আহমেদ আযম খান বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা, যুদ্ধকালীন অবদান, বীর উত্তম খেতাব অর্জন, সেনাপ্রধান এবং পরবর্তীকালে রাষ্ট্রনায়ক হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু পরবর্তী সরকারগুলো তার অবদানকে খাটো করার চেষ্টা করেছে। তার স্মৃতি সংরক্ষণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্বোচ্চ উদ্যোগ নেবে।

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৪:০২ পিএম

কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী আর নেই

কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী আর নেই

আগামীকাল শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৩:৪৩ পিএম

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে, প্রাণহানি হয়নি : নৌ-মন্ত্রণালয়

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে, প্রাণহানি হয়নি : নৌ-মন্ত্রণালয়

উদ্ধার কার্যক্রমে নৌ-পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী উদ্ধার অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২:৫৪ পিএম

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

রাফি আল ফারুক জানান, তারা আগুনের খবর পান সকাল ৯টা ১৮ মিনিটে। ৯টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১০ পিএম

পদোন্নতি না পেয়ে অবসরের ঘোষণা সিআইডি প্রধানের

পদোন্নতি না পেয়ে অবসরের ঘোষণা সিআইডি প্রধানের

আবেদনে সিআইডি প্রধান বলেন, পদোন্নতির প্রজ্ঞাপনে নাম না থাকায় তিনি মনে করছেন কোনো অযোগ্যতার কারণে আবারো বৈষম্যের শিকার হয়েছেন। তাই সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৪ ধারা অনুযায়ী স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে চান।

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ৯:৫০ এএম

বিশ্ব পরিবেশ দিবস আজ

বিশ্ব পরিবেশ দিবস আজ

বিশ্ব পরিবেশ দিবস হলো পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও কার্যক্রম জোরদারের জন্য জাতিসঙ্ঘের অন্যতম প্রধান উদ্যোগ। বছরের পর বছর ধরে এটি জনসচেতনতা বৃদ্ধির অন্যতম বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা বিশ্বের ১০০টিরও বেশি দেশে কোটি কোটি মানুষের অংশগ্রহণে পালিত হয়ে আসছে।

জাতীয়

শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০১ এএম

বিদেশী বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

বিদেশী বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

‘প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীসহ সকল বাংলাদেশী নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’

জাতীয়

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৮ পিএম