প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত
‘বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।’
‘বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।’
‘প্রকল্পটির জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে ৭০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)। প্রকল্পটি ২০২৬ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত দেশব্যাপী বাস্তবায়িত হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৩০ টন ধারণক্ষমতার একটি উদ্ধারকারী যান (রেকার) ক্রয়ের জন্য দরপত্র জমা দেয়ার সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।
যুগ্ম-সচিব ছেলে আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
‘আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কাছে জমা দিয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য অধিদফতর গঠিত কমিটি বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিবেদন জমা দেবে। এদিন বিকেল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের সামনে কথা বলবেন।’
বাংলাদেশের ইতিহাসে মিনহাজুল আলম অষ্টম সেনা কর্মকর্তা, যিনি জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর আগে, সাতজন বাংলাদেশী সেনা কর্মকর্তা আটটি ভিন্ন দেশে সফলভাবে এ দায়িত্ব পালন করেছেন।
টেকসই গণতন্ত্র নিশ্চিত করার লক্ষে সংসদীয় কার্যক্রম পরিচালিত হওয়া উচিত : বিরোধীদলীয় নেতা
‘ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক নবযাত্রার প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে সংসদ সদস্যরা জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেন।’
যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকান ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান।
‘সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি এবং সুইজারল্যান্ডের ‘স্ট্রেইনদেনিং ইনস্টিটিউশনস, পলিটিক্স অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রোগ্রাম সংসদ-সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করে যাচ্ছে।’
‘আহতদের মাঝে তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতালে ও বাকি দু’জন সফদারজাং হাসপাতালে চিকিৎসাধীন।’
প্রধানমন্ত্রীর কোনো সফরসূচি চূড়ান্ত হলে, তার দফতরের প্রেস উইং থেকে বিষয়টি গণমাধ্যমে জানানো হবে। তার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
র্যালিতে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ নাগরিক এবং সহায়ক প্রযুক্তিনির্ভর মানুষের জন্য প্রয়োজনীয় সেবা ও উপকরণের অধিকার নিশ্চিত করার দাবি জানান। এ সময় তাদের হাতে ছিল সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন।
কমিটিকে অস্থায়ী পশুর হাট পরিচালনার ফলে সৃষ্ট সব ধরনের ক্ষয়ক্ষতি সরেজমিন পরিদর্শন করে নিরূপণ করতে হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখপূর্বক বিস্তারিত প্রতিবেদন আগামী তিন কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।
‘খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ ও কুমিল্লায় পাঁচটি শিশু হাসপাতাল করা হবে। যার প্রতিটিতে একটি করে থাকবে আইসিইউ।’
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো সুনিশ্চিত করতেই সব ইংলিশ মিডিয়াম স্কুলকে অভিন্ন নীতিমালার আওতায় আনার এই উদ্যোগ নেয়া হয়েছে।
নতুন মূল্য গত ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
বাংলাদেশ আগামী এক বছরের জন্য জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে; যা এদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছে। উন্নয়নের পথে বাংলাদেশ এভাবেই দৃপ্ত পদক্ষেপে অগ্রসর হতে থাকবে।
বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহবায়ক অধ্যাপক নুর নবী মানিক বলেন, সরকার এমন একজনকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়িছেন যিনি দুর্নীতি, অনিয়মের দায়ে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকাকালীন খুরশীদ আলম ক্ষমতার অপব্যবহার করে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে নিজের স্ত্রীর নামে মোটা অংকের ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করেননি।
২০২৬ সালের ১ জুলাই থেকে বাংলাদেশে সব সরকারি ক্রয় সম্পূর্ণভাবে ই-জিপি সিস্টেমে বাধ্যতামূলক করা হবে, ফলে কোনো ম্যানুয়াল দরপত্র আর চলবে না। এই ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্য নিয়েছে সরকার।