জাতীয়

জলাবদ্ধতা ও মশা নির্মূলে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নগর সংলাপে ডিএসসিসি প্রশাসক জলাবদ্ধতা ও মশা নির্মূলে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শনিবার (২৩ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ আয়োজিত ‘ঢাকায় বৃষ্টি ভোগায় কেন?’ শীর্ষক নগর সংলাপে তিনি এসব কথা বলেন।

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৮:৫৯ পিএম

মোহাম্মদপুরের নাগরিক সমস্যা সমাধানে হাউজিংগুলোর সাথে বৈঠক হবে

প্রাথমিক প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের নাগরিক সমস্যা সমাধানে হাউজিংগুলোর সাথে বৈঠক হবে

‘পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি সতর্ক করে বলেন, যে বাসা থেকে রাস্তায় বা নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেলা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৮:৫০ পিএম

ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্রয় করবে সরকার

ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্রয় করবে সরকার

স্বাস্থ্যসেবা বিভাগের দেয়া প্রস্তাবে বলা হয়, জরুরি এই পুষ্টি উপাদানের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্রয়ের জন্য নীতিগত অনুমোদন প্রয়োজন। কমিটি প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করে।

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৮:০২ পিএম

নিরাপদ ঈদযাত্রায় নানামুখী প্রস্তুতি নিয়েছে কোস্টগার্ড

সংবাদ সম্মেলনে ডিজি নিরাপদ ঈদযাত্রায় নানামুখী প্রস্তুতি নিয়েছে কোস্টগার্ড

‘সদরঘাটে বা মাঝ নদীতে ছোট নৌকা বা ট্রলারের মাধ্যমে ঝুঁকি নিয়ে লঞ্চে যাত্রী ওঠানামা করাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। টহল দলগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে যাতে কেউ এই ধরনের অপচেষ্টা না করতে পারে।’

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৬:৪৪ পিএম

ঈদে সারাদেশে ভ্যাপসা গরম, উত্তর-পূর্ব ও ঢাকার পূর্বাংশে বৃষ্টির সম্ভাবনা

ঈদে সারাদেশে ভ্যাপসা গরম, উত্তর-পূর্ব ও ঢাকার পূর্বাংশে বৃষ্টির সম্ভাবনা

‘মৌসুমী বায়ুর অবস্থান এখন বেশ অনুকূল। আজ ২৩ তারিখ, আর ২৯ তারিখই হলো বাংলাদেশের স্বাভাবিক মৌসুমে প্রবেশের সময়। আগামী এক সপ্তাহের মধ্যেই মৌসুমী বায়ু চট্টগ্রাম হয়ে দেশে প্রবেশ করতে পারে। বর্ষা আসার আগ পর্যন্ত গরম ও ভ্যাপসা আবহাওয়াই থাকবে।’

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৬:১৫ পিএম

আ’লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে করা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আ’লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে করা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

‘২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর ও সংস্থার দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সরকার।’

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৫:৫১ পিএম

সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে

গণপূর্ত প্রতিমন্ত্রী সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে

সভায় প্রতিমন্ত্রী রাজউকের কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য ও মতামত শোনেন এবং রাজউকের কর্মকর্তাদের কর্মক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৫:৩৬ পিএম

আইনগত ও বাস্তবায়নগত দুর্বলতায় বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন কম

প্রজ্ঞা’র ওয়েবিনারে বক্তারা আইনগত ও বাস্তবায়নগত দুর্বলতায় বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন কম

জন্ম ৫০ শতাংশ ও মৃত্যু নিবন্ধন ৪৭ শতাংশ

বাংলাদেশে বর্তমানে জন্ম নিবন্ধন ৫০ শতাংশ এবং মৃত্যু নিবন্ধন ৪৭ শতাংশ। যা বৈশ্বিক ও আঞ্চলিক গড়ের তুলনায় অনেক কম।

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৪:৫৩ পিএম

হাম ও হামের উপসর্গে আরো ১৩ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরো ১৩ জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬২ হাজার ৫০৭ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৪৯৪ জন।

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৪:১১ পিএম

ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

এ সময় তিনি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) কার ও একটি কাভার্ড ভ্যান নিজে চালিয়ে দেখেন।

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৪:০৭ পিএম

প্রাকৃতিক জলাধারগুলো পুনরুদ্ধার করা গেলে বন্যা ও জলাবদ্ধতা কমবে

তারেক রহমান প্রাকৃতিক জলাধারগুলো পুনরুদ্ধার করা গেলে বন্যা ও জলাবদ্ধতা কমবে

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী খালপাড়ে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৪:০৩ পিএম

রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে সাজার আওতায় আনবে সরকার

তথ্যমন্ত্রী রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে সাজার আওতায় আনবে সরকার

জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকারের কঠোর আইনি উদ্যোগ এবং এই অপরাধের বিরুদ্ধে জনগণের মনে যে ক্ষোভ রয়েছে, সাংবাদিকরা জনমত তৈরির মাধ্যমে তা তুলে ধরছেন। আপনাদের তৈরি এই শক্তিশালী জনমতের ওপর ভর করেই সরকার আগামীতে আরো কঠোর ও কার্যকরী আইন তৈরি করতে পারবে, যাতে সমাজ থেকে এই ধরনের শিশু নির্যাতনের মতো অপরাধ চিরতরে নির্মূল করা যায়।’

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৩:৪৯ পিএম

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন উদ্বোধন প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন উদ্বোধন প্রধানমন্ত্রীর

ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান মৃতপ্রায় ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। তিনি কোদাল দিয়ে মাটি কেটে কাজের সূচনা ও গাছের চারা রোপণ করেন।

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৩:৪০ পিএম

বৈধ উৎস থেকে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

বৈধ উৎস থেকে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

প্রতিমন্ত্রী বলেন, যেখানে সম্ভাব্য চাহিদা প্রায় ১ কোটি ১ লাখ গবাদিপশু, সেখানে দেশে এবারের কোরবানির জন্য প্রায় ১ কোটি ২৩ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে। ফলে প্রায় ২২ লাখ পশু উদ্বৃত্ত থাকবে। এ পরিস্থিতিতে বাহিরে থেকে পশু আমদানির প্রয়োজন নেই বলেও জানান তিনি।

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৩:৩৪ পিএম

নগরসেবায় রাজউক কর্মকর্তাদের দলগতভাবে কাজের আহ্বান প্রতিমন্ত্রীর

নগরসেবায় রাজউক কর্মকর্তাদের দলগতভাবে কাজের আহ্বান প্রতিমন্ত্রীর

আহম্মদ সোহেল মনজুর এ সময় রাজউক-এর কর্মকর্তাদের কর্মক্ষেত্রের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৩:২৭ পিএম

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান মোটরযান আইন অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। এরপর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম নিয়ে সর্বোচ্চ আরো তিন ঘণ্টা গাড়ি চালানো যাবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ৩:০৫ পিএম

বৈধ ও শরিয়তসম্মত উৎস থেকে কোরবানির পশু কিনুন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বৈধ ও শরিয়তসম্মত উৎস থেকে কোরবানির পশু কিনুন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কোরবানি যেহেতু আল্লাহকে রাজি-খুশি করার ইবাদত তাই সহি ও হালাল পদ্ধতিতে কোরবানি নিশ্চিত করতে হবে।

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ২:৫০ পিএম

ময়মনসিংহে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও একটি খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম ত্রিশাল সফর।

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ২:৪৭ পিএম

ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিতে রেল সচিবের দিকনির্দেশনা

ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিতে রেল সচিবের দিকনির্দেশনা

স্টেশনগুলোতে অতিরিক্ত ভিড়ের বিষয়ে সচিব বলেন, টিকিটবিহীন যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারেন, সেজন্য তিন স্তর বিশিষ্ট শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। কারণ, টিকিটবিহীন যাত্রী ঢুকলে বৈধ টিকিটধারীদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়।

জাতীয়

শনিবার, ২৩ মে ২০২৬, ২:০৯ পিএম