৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সাথে চুক্তি করেছে সরকার
সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ১২টি আইপিপির সাথে চুক্তি করেছে, যেখানে গড় উৎপাদন ব্যয় ইউনিটপ্রতি কমে প্রায় ৯ টাকা ১২ পয়সা নির্ধারণ হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো ও বিদ্যুতের ব্যয় কমানোর লক্ষ্যেই এসব প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড




















