মিয়ানমারে চলমান সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যাচ্ছে না : পররাষ্ট্রমন্ত্রী
মিয়ানমারে চলমান সংঘাতের কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। তবে সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থন জোরদার করার পাশাপাশি কূটনৈতিক, আইনি এবং মানবিক সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ।




















