ঈদের আগে ৭ পরে ৫ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে : সেতুমন্ত্রী
যাত্রীরা আরামদায়কভাবে নির্দিষ্ট সময়ে যাতে গন্তব্যে পৌঁছাতে পারে; বাড়িতে পৌঁছাতে পারে উদ্বিগ্ন না হয়, ঘণ্টার পর ঘণ্টা সড়কে যাতে আটকে না পড়ে সেটার জন্য সরকারের মনোযোগ রয়েছে সর্বাত্মকভাবে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে এবং এর সাথে যারা স্টেক হোল্ডার জড়িত আছে, তাদের সবাইকে নিয়ে সম্মতভাবে আমরা কাজ করছি।




















