বিপিসির নিবন্ধিত গ্রাহকদের সরাসরি জ্বালানি তেল সরবরাহের নির্দেশ
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম ও সরবরাহ সূচি অনুযায়ী নিয়মিতভাবে জ্বালানির পার্সেল দেশে আনা হচ্ছে। একই সাথে প্রধান স্থাপনা থেকে দেশের বিভিন্ন ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন ও ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।



















