এক বছরে ৩০ হাজার ৩৫১ কোটি টাকার সম্পদ ক্রোক-অবরুদ্ধ করেছে দুদক
দুদকের অনুসন্ধানকারী ও তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে যেসব সম্পদ অবৈধ বলে বিবেচিত হতে পারে, এসব বিষয়ে আদালতে আবেদন করলে তা ক্রোক আদেশ ও অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এর অংশ হিসেবে আদালতের আদেশে গত বছর ৩০ হাজার ৩৫১ কোটি টাকারও বেশি সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক।




















