ঢাকার ১৩টি আসনে পোস্টাল ব্যালট গণনা চলছে
‘কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ১৩টি আসনের পোস্টাল ব্যালট গণনা বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হয়েছে।’
‘কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ১৩টি আসনের পোস্টাল ব্যালট গণনা বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হয়েছে।’
বিভিন্ন স্থানে নির্বাচনী ফলাফলে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন।
বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল (শুক্রবার) বাদজুমা সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা।
শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় তারা শতাধিক ভিডিও ফুটেজ ও প্রামাণ্য দলিল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদিনের কাছে জমা দিয়ে বিতর্কিত কেন্দ্রগুলোতে ভোট বন্ধের দাবি জানান।
গতরাতে বিএনপি ও এনসিপির মুখোমুখি সংঘর্ষে পোস্টে দাবিকৃত ব্যক্তি আহত হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। হাতিয়া থানাধীন এলাকায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।
রংপুর-রাজশাহী-খুলনায় জামায়াতের সাফল্য
দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন, গণ-আন্দোলনের স্মৃতি এবং জুলাই বিপ্লব-পরবর্তী বাস্তবতার মধ্যেই এই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক ফলাফল ও বিভিন্ন কেন্দ্রভিত্তিক পর্যবেক্ষণ অনুযায়ী সামগ্রিকভাবে বিএনপি নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকলেও উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি বিভাগে জামায়াতে ইসলামীর উল্লেখযোগ্য সাফল্য রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি কাড়ছে। রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে দলটির শক্ত অবস্থান নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
দেশব্যাপী প্রাপ্ত তথ্য অনুসারে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জীবনের প্রথম ভোট দিলাম। খুবই এক্সাইটেড। পরিবেশ খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।
এবারের নির্বাচন ঐতিহাসিক ও জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সব বয়সের মানুষ ঈদের দিনের মতো উৎসবমুখর পরিবেশে ভোট উৎসবে অংশ নিচ্ছেন।
ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করছেন, এখানে কারো ব্যক্তিগত পছন্দ চাপিয়ে দেয়ার সুযোগ নেই।
গতকাল পর্যন্ত শুনেছি ইলেকশন কি হবে? অনেকে এসএমএস করে জানতেও চেয়েছে। দেশের মানুষের শঙ্কা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা হচ্ছে কি না
প্রধান উপদেষ্টার সাথে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রবাস থেকে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট দেশে এসেছে। তারা ৫ লাখ ৪৩ হাজার ৭৫২ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে ইসি থেকে জানা গেছে।
বিগত চারটি প্রহসন ও সাজানো নির্বাচনের পর আজ দেশের মানুষ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছে। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের মাধ্যমে এ সুযোগ তৈরি হয়েছে।
আকুফো-আদ্দো জানান, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং তিনি এতে খুবই সন্তুষ্ট।