তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাসের আহ্বান
দেশে তামাক ব্যবহারজনিত রোগে বছরে প্রায় দুই লাখ মানুষ মারা যায়। তামাক ব্যবহার ও উৎপাদনে স্বাস্থ্য এবং পরিবেশের ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক খাত থেকে অর্জিত রাজস্বের দ্বিগুণেরও বেশি। সুতরাং অধ্যাদেশটি সংসদে পাস হলে সরকার এবং জনগণ উভয়ই লাভবান হবে।




















