জাতীয়

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

‘গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সঙ্কট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। রাজনীতিবিদদের প্রতি মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে আসতে চায় না।’

জাতীয়

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩১ পিএম

ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জাতীয়

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫১ পিএম

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী

‘ফ্যাসিস্টরা দেশের অর্থনীতিকে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে গিয়েছিল। সেই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। দেশের সব সঙ্কট উত্তরণে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করছে।’

জাতীয়

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪০ পিএম

শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩

শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত পরিচয় যাত্রীর মাধ্যমে স্বর্ণালংকারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত বলেও প্রাথমিকভাবে জানা গেছে।’

জাতীয়

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৮ পিএম

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ

পুলিশের গুলিতে ছত্রভঙ্গ, ককটেলসহ গ্রেফতার ২

‘আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়।’

জাতীয়

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৫ পিএম

দুদক কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

দুদক কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম জনি এ নোটিশ পাঠান।

জাতীয়

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ৫:১১ পিএম

সিএমপিতে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৬৩ জন বিদেশী আটক

সিএমপিতে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৬৩ জন বিদেশী আটক

‘আটককৃতদের সিএমপি শুটিং ইউনিটের দ্বিতীয় তলায় রাখা হয়েছে এবং জব্দকৃত আলামত পুলিশি হেফাজতে রয়েছে। তদন্তের স্বার্থে চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম ইউনিট এখনো জব্দকৃত সামগ্রীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। আটককৃতদের মধ্যে ৬২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে বাকি একজন শিশু হওয়ায় তার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’

জাতীয়

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৪ পিএম

লালবাগে মাটি খুঁড়ে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

লালবাগে মাটি খুঁড়ে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ সেপ্টেম্বর রনি নিখোঁজ হওয়ার পর তার স্বজনরা থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

জাতীয়

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

জাতীয়

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে : প্রধানমন্ত্রী

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে : প্রধানমন্ত্রী

‘আমরা চাই না দেশের জনগণের কাঁধে ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন চেপে বসুক। ঠিক তেমনি কোনো বিবেকবান মানুষ, দেশপ্রেমিক রাজনীতিবিদ অবশ্যই চান না আমাদের রাজনৈতিক সংস্কৃতি গালাগালিতে পরিণত হোক। এ জন্য দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

জাতীয়

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ এএম

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

‘কেবল যাত্রীবাহী ট্রেন নয়, ভারতের সাথে বাংলাদেশের ব্যাপক আন্তঃদেশীয় বাণিজ্য ও ক্রস-বর্ডার ট্রেন চলাচল রয়েছে। এসব ক্ষেত্রে ইন্টারচেঞ্জ পয়েন্টগুলোর সীমাবদ্ধতা দূর করা, পরিচালনাগত দক্ষতা বাড়ানো, বিভিন্ন ইন্টারচেঞ্জ পয়েন্টের ক্যাপাসিটি বৃদ্ধি, ওয়াগনের হায়ার চার্জ কমানো, টার্ন এরাউন্ড টাইম হ্রাস এবং পুরাতন ওয়াগনের পরিবর্তে নতুন ওয়াগন পাওয়ার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

জাতীয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম

তৃতীয় অধিবেশন সমাপ্ত : ৬ বিল পাস, ১ হাজার ৬৯৩ প্রশ্নের জবাব

তৃতীয় অধিবেশন সমাপ্ত : ৬ বিল পাস, ১ হাজার ৬৯৩ প্রশ্নের জবাব

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৪৪টি প্রশ্নের নোটিশ দেয়া হয়, তবে সরাসরি উত্তর দেয়া হয়েছে মাত্র ১৫টির। অন্যদিকে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য দেয়া দুই হাজার ৬৭৬টি প্রশ্নের মধ্যে এক হাজার ৬৭৮টির উত্তর দেয়া হয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর ও মন্ত্রীদের কাছে পাঠানো দুই হাজার ৮২০টি প্রশ্নের মধ্যে এক হাজার ৬৯৩টির উত্তর পাওয়া গেছে।

জাতীয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পিএম

প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : খাদ্যমন্ত্রী

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী ইশতেহারে খাদ্যনিরাপত্তা, কৃষক ও কৃষির উন্নয়ন এবং জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’

জাতীয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ : পরিকল্পনামন্ত্রী

দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ : পরিকল্পনামন্ত্রী

‘বিবিএস পরিচালিত শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্য অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি ৭১ দশমিক ৭১ মিলিয়ন বা সাত কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এর মধ্যে ৬৯ দশমিক ০৯ মিলিয়ন বা ছয় কোটি ৯০ লাখ ৯০ হাজার মানুষ কর্মে নিয়োজিত রয়েছেন।’

জাতীয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম

দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম ও টিআইবিকে কাজ করতে হবে

ওপেন ডাটা ওরিয়েন্টেশনে ড. ইফতেখার দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম ও টিআইবিকে কাজ করতে হবে

‘পেশাগত কাজ করতে গিয়ে নানা ধরনের ঝুঁকি, বাধা কিংবা প্রতিকূল পরিবেশের মুখোমুখি হতে হলেও কোনো অবস্থাতেই হতাশ হয়ে পিছিয়ে যাওয়া যাবে না। গণমাধ্যম ও টিআইবির মতো সুশীল সমাজ যদি পিছু হটে, তবে দুর্নীতিবাজ ও সুশাসন বিরোধী শক্তিই জয়ী হবে, যা কোনোভাবেই কাম্য নয়। এ জন্য দেশের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম ও টিআইবিকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে।’

জাতীয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসুস্থ তাশদিদের খোঁজ নিলেন ডা: বিটু

প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসুস্থ তাশদিদের খোঁজ নিলেন ডা: বিটু

আজ সকালে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধানমন্ডিতে তাশদিদের বাসায় যান ডা: বিটু। সেখানে তিনি তাশদিদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় তাশদিদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেন তিনি।

জাতীয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৮ পিএম

কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

‘প্রশিক্ষণের লক্ষ্য কেবল সনদ অর্জন নয়; বরং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে দায়িত্ব পালনের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।’

জাতীয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৬ পিএম

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

জাতীয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত

গত ২৭ আগস্ট তৃতীয় অধিবেশন শুরু হয়। ২৭ আগস্ট থেকে নয় কার্যদিবস অধিবেশন চলার পর আজ ১০ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হলো। এই অধিবেশনে মোট ছয়টি বিল উপস্থাপিত হয় এবং ছয়টি বিল পাস হয়েছে।

জাতীয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৮ পিএম

সংসদে প্রতিরক্ষা ও বিদ্যুৎ, জ্বালানিসহ ৪ স্থায়ী কমিটি গঠন

সংসদে প্রতিরক্ষা ও বিদ্যুৎ, জ্বালানিসহ ৪ স্থায়ী কমিটি গঠন

সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এই প্রস্তাবগুলো সংসদে উপস্থাপন করেন। বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে এই কমিটিগুলোর গঠন, কাজ ও দায়িত্ব পালনের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হয়েছে।

জাতীয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫১ পিএম