জাতীয়

টাঙ্গাইলের চমচম বিদেশে রফতানির পদক্ষেপ নেয়া হবে : মৎস্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইলের চমচম বিদেশে রফতানির পদক্ষেপ নেয়া হবে : মৎস্য প্রতিমন্ত্রী

‘টাঙ্গাইলের চমচম সারাদেশ তথা বিশ্বের অনেকেই কমবেশি চেনে। টাঙ্গাইলের শাড়ি যেমন বাংলাদেশের গর্ব ও ঐতিহ্য, তেমনি চমচমও আমাদের ঐতিহ্যের অংশ। এই পণ্যকে কীভাবে আরো এগিয়ে নেয়া যায়, সেটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।’

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

সকল সম্প্রদায়ের সমস্যা-প্রয়োজনকে বিবেচনায় রেখেই সরকার নীতিমালা প্রণয়ন করছে

অর্থমন্ত্রী সকল সম্প্রদায়ের সমস্যা-প্রয়োজনকে বিবেচনায় রেখেই সরকার নীতিমালা প্রণয়ন করছে

‘ইতোমধ্যে মসজিদে যে অনুদান দেয়া হয়েছে, মন্দিরেও একইভাবে অনুদান দেয়া হয়েছে। মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্য যে সহায়তা দেয়া হয়েছে, মন্দিরের পুরোহিতদেরও সে অনুদান দেয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের উদ্যোগ আগে কখনো নেয়া হয়নি।’

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৫ পিএম

টেকসই কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকার বদ্ধপরিকর : মাহদী আমিন

টেকসই কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকার বদ্ধপরিকর : মাহদী আমিন

‘শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধি, অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।’

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৮ পিএম

জ্ঞানভিত্তিক রাজনীতিই জাতির অগ্রগতির চাবিকাঠি : আইনমন্ত্রী

জ্ঞানভিত্তিক রাজনীতিই জাতির অগ্রগতির চাবিকাঠি : আইনমন্ত্রী

‘শুধু জিন্দাবাদ স্লোগানে আগামীর প্রজন্মকে আমরা যুগোপযোগী করে গড়ে তুলতে পারব না। এর জন্য প্রয়োজন জ্ঞানের বিকাশ। আগামীর বিশ্বে বিএনপিকে এগিয়ে নিতেও প্রয়োজন জ্ঞানের বিকাশ।’

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৫ পিএম

তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

‘তোজাম্মেল হোসেন খান দীর্ঘকাল ধরে গণতন্ত্র, স্বাধীনতা এবং উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তার মৃত্যুতে উত্তরাঞ্চল একজন বলিষ্ঠ নেতৃত্বকে হারিয়েছে।’

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৩ পিএম

ধর্মের নামে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা প্রতিহত করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ধর্মের নামে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা প্রতিহত করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

‘ধর্মীয় পরিচয় বা রাজনৈতিক দর্শনের ভিন্নতা নির্বিশেষে যারা সস্তা রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৯ পিএম

ঢামেকে গৃহকর্মীর লাশ ফেলে যাওয়া তিন আসামি কারাগারে

ঢামেকে গৃহকর্মীর লাশ ফেলে যাওয়া তিন আসামি কারাগারে

কারাগারে যাওয়া আসামিরা হলেন গৃহকর্তা ফয়সাল আহমেদ, তার স্ত্রী গৃহকর্ত্রী রাহেমা খাতুন রেশমা এবং শ্বশুর এ বি এম আব্দুর রাজ্জাক। তাদের মধ্যে ফয়সাল পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তার শ্বশুর আব্দুর রাজ্জাক ওষুধ ব্যবসায়ী এবং রেশমা গৃহিণী।

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৯ পিএম

বিএনপি ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপি ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকারমন্ত্রী

‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে। এই আদর্শকে ধারণ করেই বিএনপি দীর্ঘ ৪৮ বছর ধরে রাজনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।’

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩০ পিএম

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

‘আজকের ভবিষ্যৎ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদেরকে যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ভালো বই পড়ার ওপর জোর দিতে হবে।’

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৩ পিএম

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই এ দেশের সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই এ দেশের সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

“অতীতে যারা মনে করত এবং রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল যে সনাতন ধর্মাবলম্বীরা একটি নির্দিষ্ট দলের ‘ভোট ব্যাংক’, এ দেশের সচেতন জনগণ সেই ভুল ধারণা ও কৃত্রিম মিথ সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিয়েছেন।”

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৮ পিএম

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু : প্রাণিসম্পদ মন্ত্রী

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু : প্রাণিসম্পদ মন্ত্রী

‘দেশে প্রতি বছর প্রায় আড়াই কোটি ডোজ এলএসডি ভ্যাকসিনের প্রয়োজন হয়। এতদিন বিদেশ থেকে আমদানিকৃত ভ্যাকসিনের ওপর নির্ভর করতে হতো- এখন দেশেই এই ভ্যাকসিনের উদ্ভাবন কার্যক্রম শুরু হয়েছে।’

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৪ পিএম

কলকাতা ভ্রমণে বাংলাদেশীদের জন্য বিশেষ নির্দেশনা

কলকাতা ভ্রমণে বাংলাদেশীদের জন্য বিশেষ নির্দেশনা

‘গত ১৯ আগস্ট কলকাতায় সংঘটিত অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কলকাতায় ভ্রমণকারী নাগরিকদের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এসব নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।’

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৭ পিএম

দেশের বিভিন্ন স্থানে ২২টি মাদক ট্রাইব্যুনাল গঠন করল সরকার

দেশের বিভিন্ন স্থানে ২২টি মাদক ট্রাইব্যুনাল গঠন করল সরকার

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলা এলাকার জন্য একটি এবং ঢাকা মহানগরের আওতাধীন থানাগুলোর জন্য চারটি পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এর মধ্যে-ঢাকা মহানগর-১-এর অধীন পল্লবী, কাফরুল, মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর, ভাষানটেক, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা, হাতিরঝিল, শেরেবাংলা নগর, রমনা ও শাহবাগ থানা।

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৬ পিএম

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানবকল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেয়া। ফলে মানুষের কল্যাণ নিশ্চিত হলে সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণ নিশ্চিত হবে।

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২:১২ পিএম

বিজেপিসির ঢাকা বিভাগীয় আহবায়ক কমিটি গঠন

বিজেপিসির ঢাকা বিভাগীয় আহবায়ক কমিটি গঠন

আয়োজকেরা জানান, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) ২০২৪ সালে খুলনা থেকে কার্যক্রম শুরু করে। এরপর থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার নিয়ে কাজ করে আসছে।

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২:০১ পিএম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ বাঁধা লাশ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ বাঁধা লাশ উদ্ধার

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তাক্যামেরা রয়েছে। এমন নজরদারির মধ্যে কিভাবে ওই ব্যক্তির লাশ এক্সপ্রেসওয়ের ওপর এলো, তা তদন্ত করছে পুলিশ।

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নেবে ডিএমপি

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নেবে ডিএমপি

আনিছুর রহমান বলেন, রাজধানীতে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন অহরহ চলাচল করছে। তবে গাড়ির মান বা ফিটনেস নিশ্চিত করা ট্রাফিক পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে না। ট্রাফিক পুলিশ মূলত আইন ভঙ্গ হলে আইনগত ব্যবস্থা নেয়। প্রতিবছর গাড়িগুলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে ফিটনেস সনদ নেয়। সাধারণত গাড়ির ইঞ্জিনে সমস্যা হলে কালো ধোঁয়া বের হয়। আবার জ্বালানির মান ভালো না হলেও দ্রুত ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে।

জাতীয়

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম

ভারত-চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে রফতানি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ

ভারত-চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে রফতানি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ

‘দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের দেশভিত্তিক বড় দু’টি ঘাটতি রয়েছে ভারত ও চীনের সাথে। তবে, বিষয়টি শুধু দেশভিত্তিকভাবে না দেখে সামগ্রিকভাবে বাংলাদেশের রফতানি সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেয়া প্রয়োজন।’

জাতীয়

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সাথে চুক্তি

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সাথে চুক্তি

‘কোনো বাংলাদেশী নারী বা পুরুষ কর্মী বিদেশে নিয়োগকর্তার দ্বারা নিগ্রহের শিকার হলে এসব ল’ ফার্মের মাধ্যমে আইনগত প্রতিকার নেয়ার সুযোগ রয়েছে। ওমানেও একটি সেফ হোম রয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের দু’টি কল সেন্টারের মাধ্যমে কর্মীরা অভিযোগ জানাতে পারেন।’

জাতীয়

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম