ছেলে হত্যার বিচার চান শহীদ মাহমুদুলের মা-বাবা
‘আমি ছেলের অসুস্থতার কথা শুনে ঢাকায় ছুটে গিয়েছিলাম। গিয়ে দেখি, আমার ছেলের লাশ। আমি তো লাশ আনতে ঢাকা যাইনি। আমি তো গেছি ছেলেকে সুস্থ করতে। আমার ছেলে তো বাড়ি আসবে বলে কথা দিয়েছিল। এখন আমি কিভাবে আমার ছেলেকে ছাড়া থাকব?’



















