জাতীয়
আজ আন্তর্জাতিক নারী দিবস
জাতিসঙ্ঘ ১৯৭৫ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশেও সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিকদল, শ্রমিক সংগঠন ও সংস্থা দিবসটি পালনে যথাযথ কর্মসূচি গ্রহণ করেছে।
দুই দফা দাবি শনিবার থেকে ৩ দিনের কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
দুই দফা দাবিতে শনিবার থেকে তিন দিনের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।
ঈদযাত্রা ট্রেন-বাসের অগ্রিম টিকেট যেদিন থেকে পাওয়া যাবে
ঈদে ঘরমুখী যাত্রীদের জন্য রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রির প্রাথমিক তারিখ নির্ধারণ করেছে ১৪ মার্চ। পাশাপাশি বাসের টিকিটও বিক্রি শুরু হবে ১৪ মার্চ থেকে।
ওএইচসিএইচআর প্রতিবেদন হাসিনা মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি
জাতিসঙ্ঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, তাদের তথ্য-অনুসন্ধান কমিশন গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারে আইন প্রয়োগকারী সংস্থা এবং তাদের কর্মীদের জবাবদিহিতার আওতায় আনতে ক্ষমতাচ্যুত সরকার কোনো ‘উপযুক্ত কোনো পদক্ষেপ’ নেয়নি।
সমাজকল্যাণ উপদেষ্টা শিশুদের এগিয়ে নিতে সম্ভাব্য সকল কিছু করব
‘প্রতিবন্ধী বুঝি না, আমাদের কাছে সকলে শিশু। যেকোনো পরিবেশে, যেকোনো অন্তরায় অতিক্রম করে আমাদের বাচ্চাদের একটি সুন্দর জীবন দিতে আমরা বদ্ধপরিকর।’
বেতারে এসপিদের কাছে বার্তা পুলিশ লাঞ্ছিত হলে সর্বোচ্চ শক্তিপ্রয়োগ
এমন একটি অডিও বার্তা এসেছে নয়া দিগন্তের হাতে। তবে অডিও রেকর্ডটির বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের কোনো কর্মকর্তা স্বীকার করেননি। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বেতার বার্তায় ডিআইজি (অপারেশন) মো: রেজাউল করিমের কণ্ঠ। তবে এ বিষয়ে জানতে ডিআইজি রেজাউল করিমের মোবাইল ফোনে কল করা হলে তিনি লাইন কেটে দেন।
সময়মতো পাসপোর্ট হাতে না পেয়ে ক্ষুব্ধ প্রবাসীরা, আকামা ঝুঁকিতে অনেকে
দূতাবাসগুলোতে দালাল সিন্ডিকেট গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা
কুয়েত থেকে একাধিক প্রবাসী বাংলাদেশী নিজেদের নাম না প্রকাশের শর্তে নয়া দিগন্তকে পাসপোর্ট ভোগান্তির নানা তথ্য দিয়ে বলেন, দূতাবাসের পাসপোর্ট সেকশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মনোনীত দালাল সিন্ডিকেটের হাতে এখন পাসপোর্ট হওয়া না হওয়া। ওই চক্র এখন কুয়েতের বিভিন্ন স্থান থেকে পাসপোর্ট সংগ্রহ করে দূতাবাসের অনলাইন এনে জমা দিচ্ছে।
প্রাথমিক শিক্ষা এডহক কমিটি সংশোধন করে প্রজ্ঞাপন
উপজেলা পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের (সরকারি, বেসরকারি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টার ও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়) শিক্ষার সার্বিক অবস্থা ও অগ্রগতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিখন শেখানো কাজের উন্নয়ন, যথাযথ মনিটরিং এর মাধ্যমে শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরুপন ও দূরীকরণে কার্যক্রম গ্রহণ করা।
স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর
স্বাধীনতা পুরস্কার না নেয়ার ঘোষণা দিয়েছেন লেখক গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর।
সশস্ত্র বাহিনী বিভাগের আওতাধীন শিল্পপ্রতিষ্ঠানের রাসায়নিক নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণের সমাপ্ত
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন ও আন্তর্জাতিক ইউনিয়ন ফর পিউর অ্যান্ড অ্যাপ্লাইড ক্যামিস্ট্রি (আইইউপিএসি) যৌথভাবে ‘ইন্ডাস্ট্রি সেফটি ট্রেনিং প্রোগ্রাম ইন বাংলাদেশ-২০২৫’ শিরোনামে শিল্পপ্রতিষ্ঠানের রাসায়নিক নিরাপত্তা সংক্রান্ত একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে বাংলাদেশের স্বনামধন্য রাসায়নিক শিল্পকারখানা ও রাসায়নিক দ্রব্য আমদানিকারকসহ সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন সেনাপ্রধান
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক জনগণের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ প্রেসিডেন্ট, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেছেন।
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ জন
শিগগির স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
এনআইডি সেবা সরিয়ে নিলে ইসির কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি কর্মকর্তাদের
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে আন্দোলনে যেতে পারেন নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা।
তথ্য কমিশন নিয়ে বিজ্ঞজনেরা দলীয় ক্যাডাররাই ছিলেন তথ্য কমিশনের নেতৃত্বে
গত বছরের জুলাই-আগস্টে দেশের বৈপ্লবিক পরিবর্তনের পটভূমিতে সেপ্টেম্বর মাস থেকে তথ্য অধিকার আইনের মূল পরিচালন সংস্থা তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও অন্য কমিশনারদের অনুপস্থিত। এতে কমিশনের যাবতীয় কর্মকাণ্ড স্থবির হয়ে আছে। একই সাথে তথ্য অধিকার আইনের ব্যবহার বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত পর্যায়ে এ আইনের সুফল নিশ্চিত করতে...
উপদেষ্টা সাখাওয়াত নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নেয়া যাবে না
নয়া
যাত্রীদের নির্ধারিত ভাড়া আজ থেকেই তালিকা আকারে প্রকাশ করতে হবে। যদি কেউ অতিরিক্ত ভাড়া নেয়, তবে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে।
৪৬১৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ
বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক চার হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি।
ইউরোলজি দিবস পালিত
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের (বাউস) উদ্যোগে জাতীয় ইউরোলজি দিবস পালিত হয়েছে। বাংলাদেশের সকল মেডিক্যাল কলেজ, জাতীয় কিডনি রোগ হাসপাতাল ও ইনস্টিটিউট এবং মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একযোগে দিবসটি পালিত হয়েছে।




















