বুড়িগঙ্গায় নৌকা বাইচ অনুষ্ঠিত
বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত এ নৌকা বাইচে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছয়টি দল অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই নদীর দুই তীরে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। শত শত নৌকা ও ট্রলারে পরিবার-পরিজন নিয়ে নাগরিকরা বুড়িগঙ্গায় অবস্থান নেন। এতে বুড়িগঙ্গা পরিণত হয় ইতিহাস, ঐতিহ্য ও নাগরিক আনন্দের এক মিলনমেলায়।




















